নৌবাহিনীর হাতে এল এএসডব্লিউ এসডব্লিউসি ‘অঞ্জদ্বীপ’! সাবমেরিনের বিরুদ্ধে আরও শক্তিশালী ভারতীয় নৌসেনা

নৌবাহিনীর হাতে এল এএসডব্লিউ এসডব্লিউসি ‘অঞ্জদ্বীপ’! সাবমেরিনের বিরুদ্ধে আরও শক্তিশালী ভারতীয় নৌসেনা

দেশের প্রতিরক্ষা জাহাজ নির্মাণ ক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করল গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE)।

কলকাতা/চেন্নাই, ২২ ডিসেম্বর ২০২৫: দেশের প্রতিরক্ষা জাহাজ নির্মাণ ক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করল গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE)। সোমবার চেন্নাই পোর্ট ট্রাস্টে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট (ASW SWC) ‘অঞ্জদ্বীপ’।