Pak Leader Threats India: ‘মিসাইল তৈরি রেখেছি, বাংলাদেশের উপরে নজর দিলে….’, পাকিস্তান থেকে এল হুঁশিয়ারি…

Pak Leader Threats India: ‘মিসাইল তৈরি রেখেছি, বাংলাদেশের উপরে নজর দিলে….’, পাকিস্তান থেকে এল হুঁশিয়ারি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের সমস্যায় জেরবার বাংলাদেশ। দেশে এখনও ভোট হয়নি। হাসিনা বিরোধী দলগুলির মধ্যে কোনও সদ্ভাব নেই। তার পর একের পর এক ছাত্রনেতার উপরে হামলা। ভারত বিরোধী ছাত্রনেতা শরিফ ওসমান হাদির খুনের পর উত্তাল বাংলাদেশ। ওই ঘটনায় হাদির খুনিদের ধরতে না পারায় প্রবল চাপে ইউনূস সরকার। বাংলাদেশের এই নাজেহাল অবস্থার মধ্যে ফোঁস করে উঠল পাকিস্তান। তারা নাকি পাশে আছে বাংলাদেশের। যে কোনও আক্রমণ হলে তাদের নাকি মিসাইল তৈরি রয়েছে।

বাংলাদেশে গোলমালের আঁচ এসে পড়েছে ভারতের উপরেও। শাহবাজ শরিফের দল যুব শাখার এক নেতা রীতিমতো ফুঁসে উঠলেন ভারতের বিরুদ্ধে। গোলমাল বাংলাদেশে, তাতে ভারতকে জড়িয়ে দিলেন পকিস্তান মুসলিম লিগের যুব শাখার ওই পাক নেতা। পাকিস্তানের ওই যুব নেতার নাম কামরান সঈদ উসমানি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা এক ভিডিয়ো বক্তৃতায় উসমানি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে ভারত যদি কোনওভাবে আঘাত হানে তাহলে জেনে রাখুন পাকিস্তানের মানুষ, পাকিস্তানের সেনা ও মিসাইল ভারতের জন্য তৈরি রয়েছে।

উসমানি ওই ভিডিয়ো বার্তায় বলেন, পাকিস্তানের মানুষ এই উপমহাদেশে ভারতের ষড়যন্ত্র সম্পর্কে অকিবহাল। বাংলাদেশের প্রাপ্য জল বন্ধ করে দেওয়া থেকে শুরু করে, বাংলাদেশের মুসলিমদের এক পক্ষের সঙ্গে অন্য পক্ষকে লড়িয়ে দেওয়ার ভারতীয় রাজনীতি বুঝে ফেলেছে পাকিস্তানের মানুষ। ভারতের যে অখণ্ড ভারত নীতি তা যে কোনওভাবেই হোক ঠেকাবে পাকিস্তান।

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে পাকিস্তান। যে কোনও ভাবে বাংলাদেশের মাটিতে ঘাঁটি গাড়াই পাকিস্তানে লক্ষ্য। সেই ষড়যন্ত্রে ধোঁয়া দিচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের একটি শ্রেণি। কিন্তু বিষয়টি থমকে রয়েছে একাত্তরের রক্তক্ষয়ী হামলার জন্য ক্ষমাপ্রার্থনায়। এরপরও উসমানি বলেন, বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা।

ভারতকে সতর্ক করে দিয়ে উসমানি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী শক্তিকে যদি তোমরা তোল্লাই দাও তাহলে বাংলাদেশ পাল্টা জবাব দেবে। বাংলাদেশে যদি অশান্তি হয় তাহলে সেই  অশান্তি সীমান্ত পারেও ছড়াবে। বাংলাদেশে অশান্তি পাকালে তাহলে আমরাও সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করব।

উল্লেখ্য়, বাংলাদেশ বারবারই বলে থাকে তাদের দেশে অশান্তির জন্য ভারতের হাত রয়েছে। অথচ তাদের নিজেদের গোলমালই থামাতো পারছে না তারা। এনিয়ে বিদেশমন্ত্রী সম্প্রতি বলেন,  “অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হল, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনাগুলো নিয়ে কোনো সঠিক তদন্ত করেনি এবং ভারতের কাছে এই বিষয়ে যথাযথ কোনো প্রমাণও তুলে ধরেনি।”

(Feed Source: zeenews.com)