বিজয় হাজারের ট্রফিতে রান তাড়া করতে নেমে কার্যত ইতিহাস গড়ল কর্নাটক। ইশান কিশানের ঝোড়ো সেঞ্চুরিতে ঘরোয়া ক্রিকেটে নিজেদের আধিপত্য দেখিয়েছিল ঝাড়খণ্ড।
জয় কর্নাটকের
আহমেদাবাদ: বিজয় হাজারের ট্রফিতে রান তাড়া করতে নেমে কার্যত ইতিহাস গড়ল কর্নাটক। ইশান কিশানের ঝোড়ো সেঞ্চুরিতে ঘরোয়া ক্রিকেটে নিজেদের আধিপত্য দেখিয়েছিল ঝাড়খণ্ড। কিন্তু, সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। কর্নাটকের ব্যাটারদের পাল্টা মারে হারতে হল ঝাড়খণ্ডকে। ভারতীয় লিস্ট এ-তে এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতা ম্যাচ।
ঝাড়খণ্ডের পাহাড় প্রমাণ ৪১২ রানের লক্ষ্যমাত্রার সামনে কর্নাটককে একসময় মনে হয়েছিল হয়ত কর্নাটক পারবে না।
কিন্তু, এরপরেই ক্রিজে দেবদত্ত পাড়িক্কালের ১৪৭ রানের অনবদ্য রানের দৌলতে ম্যাচ নিজেদের নামে করে নেয় কর্নাটক। লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে এই ম্যাচ অন্যতম স্মরণীয় একটি ম্যাচ।
প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটে একেবারে চেনা ছন্দে দেখা যায় রোহিত শর্মাকেও। সাত বছর পর বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলতে নেমে সেঞ্চুরি করেন ‘হিটম্যান’। মাত্র ৬২ বলে সিকিমের বিরুদ্ধে এই শতরান করেন রোহিত। অন্যদিকে, নজির গড়েন বিরাট কোহলিও। ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ফলে, দ্বিতীয় ভারতীয় হিসাবে সচিন তেন্ডুলকরের পরেই নিজের নামে আরও একটা মাইলস্টোন গড়েন কিং কোহলি।
(Feed Source: news18.com)