Vijay Hazare Trophy : ৪১২ রান, সেটাও চেজ হয়ে গেল! ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচে ৮২৫ রান! ঈশান কিষাণের সেঞ্চুরিও জলে
বিজয় হাজারের ট্রফিতে রান তাড়া করতে নেমে কার্যত ইতিহাস গড়ল কর্নাটক। ইশান কিশানের ঝোড়ো সেঞ্চুরিতে ঘরোয়া ক্রিকেটে নিজেদের আধিপত্য দেখিয়েছিল ঝাড়খণ্ড।জয় কর্নাটকের আহমেদাবাদ: বিজয় হাজারের ট্রফিতে রান তাড়া করতে নেমে কার্যত ইতিহাস গড়ল কর্নাটক। ইশান কিশানের ঝোড়ো সেঞ্চুরিতে ঘরোয়া ক্রিকেটে নিজেদের আধিপত্য দেখিয়েছিল ঝাড়খণ্ড। কিন্তু, সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। কর্নাটকের ব্যাটারদের পাল্টা মারে হারতে হল ঝাড়খণ্ডকে। ভারতীয় লিস্ট এ-তে এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতা ম্যাচ। ঝাড়খণ্ডের পাহাড় প্রমাণ ৪১২ রানের লক্ষ্যমাত্রার সামনে কর্নাটককে একসময় মনে হয়েছিল…









