সৌরভের বার্তায় চাঙ্গা বাংলা, গুজরাতের বিরুদ্ধে ম্যাচে দলে বড় চমকের অপেক্ষা ইডেনে
সন্দীপ সরকার, কলকাতা: বাংলা দলে তিনি যেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) শাহরুখ খান (Shah Rukh Khan)। কেকেআর শিবিরের যে কাউকে প্রশ্ন করুন। সাফল্যে দলের সবচেয়ে বড় চিয়ারলিডার টিম মালিক। ব্যর্থতায় সবচেয়ে বড় অনুপ্রেরণাও কিংগ খান। সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) এখন বাংলা দলের চিয়ারলিডার। মেন্টর। সিএবি প্রেসিডেন্ট হয়ে ফেরার পর বাংলার প্র্যাক্টিসে হাজির হয়ে যাচ্ছেন। উত্তরাখণ্ডের বিরুদ্ধে আগের ম্যাচে মাঠে বসে দলের খেলা দেখেছেন। ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন। প্র্যাক্টিসের সময় বাংলার ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছেন। গুজরাতের বিরুদ্ধে ম্যাচের আগে মেন্টর…









