২৮২ রানের পুঁজি হাতে, ফুটছে বাংলা, মঙ্গলবার ইডেনে রঞ্জি ম্যাচের রুদ্ধশ্বাস পরিণতির অপেক্ষা
সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ক্লাব হাউসের বাইরে রোজ বিকেলে ভিড় জমাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকেই এসেছেন তাঁকে এক ঝলক দেখার জন্য। তাঁর সঙ্গে ছবি তুলতে, কিংবা অটোগ্রাফ নিতে। হাসিমুখে অনেকেরই আব্দার মেটাচ্ছেন। সোমবার গাড়িতে উঠে মাঠ ছাড়ার সময় বেশ খোশমেজাজেই ছিলেন। ইনিংস ডিক্লেয়ার করে গুজরাতকে আজই ব্যাট করতে পাঠিয়ে দিলে ভাল হতো না? কাল কি প্রতিপক্ষকে অল আউট করার পর্যাপ্ত সময় পাওয়া যাবে? গাড়ির দরজা বন্ধ করার আগে এবিপি লাইভ বাংলার প্রশ্ন শুনে মহম্মদ শামি হাসতে হাসতে বললেন, ‘আরে,…




