২২ গজের বাইরেও বড় দায়িত্ব পেলেন রিঙ্কু, কোথায় যাচ্ছেন?
কলকাতা: চলতি বছরই বাবাকে হারিয়েছেন। তবে এই একটি ঘটনা বাদ দিলে, তাঁর জীবনে চলতি বছরে অনেকগুলো খুশির খবর এসেছে। কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। আইপিএলে কেকেআরের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে এবার ২২ গজের বাইরেও নতুন দায়িত্ব পেয়েছেন রিঙ্কু সিংহ তাঁকে উত্তরপ্রদেশ সরকারের ‘রিজিওনাল স্পোর্টস অফিসার’ হিসেবে নিযোগ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে সাফল্যের পুরস্কার হিসেবে এই সম্মান দেওয়া হয়েছে রিঙ্কুকে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভে ছিলেন। মূল দলে ছিলেন না। কিন্তু চলতি বছরে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ…









