Rinku Singh: ক্যানসার আক্রান্ত বাবা ভেন্টিলেশনে! দল ছাড়লেন টিম ইন্ডিয়ার স্টার, ডু-অর-ডাই ম্যাচের আগেই রক্তচাপ বাড়ল ভারত…

Rinku Singh: ক্যানসার আক্রান্ত বাবা ভেন্টিলেশনে! দল ছাড়লেন টিম ইন্ডিয়ার স্টার, ডু-অর-ডাই ম্যাচের আগেই রক্তচাপ বাড়ল ভারত…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সুপার এইটের IND vs ZIM India’s Super 8  T20 World Cup 2026) ম্যাচে ভারত মুখোমুখি জিম্বাবোয়ের। সিকান্দার রাজাদের বিরুদ্ধে ডু-অর-ডাই যুদ্ধে সূর্যকুমার যাদবরা। আর ঠিক তার আগেই বিরাট ধাক্কা খেল ভারতীয় দল। চড়চড়িয়ে রক্তচাপ বাড়ল দলের। টিম ইন্ডিয়ার কেকেআর (KKR) স্টার রিঙ্কু সিং দল ছেড়ে বাড়ি ফিরতে বাধ্য হলেন।

কী হয়েছে রিঙ্কু সিংয়ের?

২৮ বছর বয়সী আলিগড়ের বাসিন্দার পরিবার ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রিঙ্কুর বাবা খানচন্দ্র সিং স্টেজ ফোর লিভার ক্যানসারে আক্রান্ত। আচমকাই তাঁর শরীরের অবনতি হওয়ায় তাঁকে নয়ডার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন ভেন্টিলেশনে। পরিবারের পাশে থাকতেই রিঙ্কু বাড়ি ফিরেছেন। রিঙ্কু আদৌ দলে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। টিম ম্যানেজমেন্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রিঙ্কুর বাব খানচন্দ্র একসময়ে বাড়ি বাড়ি এলপিজি সিলিন্ডারও ডেলিভারি করেছেন সংসার টানতে। পরে রিঙ্কুই হাল ধরেছেন। কেকেআরের অফিসিয়াল ইউটিউব পেজে রিঙ্কুর একটি সাক্ষাৎকার আপলোড করা হয়েছিল। সেখানে রিঙ্কু বলেছিলেন যে, একটা সময়ে চোটের জন্য খেলতে পারছিলেন না তিনি। যা দেখে তাঁর বাবা ২-৩ দিন কিছু খাননি। সেই সময় রিঙ্কুই ছিলেন বাড়ির একমাত্র রোজগেরে ছেলে।

কে নেবেন রিঙ্কুর জায়গা?

যদিও দল আশা করছে যে, রিঙ্কু ম্যাচের আগে দলে যোগ দেবেন। তবুও তাঁর বিকল্প ভেবে ফেলেছে ভারত। চেন্নাইয়ের অনুশীলনের সময় কোচরা দীর্ঘ সময় ধরে সঞ্জু স্যামসনের উপর ফোকাস করেছিলেন। যা ইঙ্গিত দিচ্ছে যে, টপ-অর্ডারের অসঙ্গতি এবং স্পিন-হেভি আক্রমণের বিরুদ্ধে কৌশলগত নমনীয়তার প্রয়োজনীয়তার মধ্যে ভারত বিকল্পগুলি মূল্যায়ন করছে। দল নির্বাচনের জন্য সঞ্জুর জোরালো বিবেচনা করছে। ওদিকে দলের সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলও রিঙ্কুর বিকল্প হিসেবে এগিয়ে আছেন। যিনি ৮ নম্বরে খেলে দেন। বাঁ-হাতে স্পিন করার পাশাপাশি ব্যাটিংয়ে গভীরতা দেন। যা চিপকের ঐতিহ্যবাহী স্পিন-সহায়ক পিচে দলের ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।

রিঙ্কুর এখনও পর্যন্ত বিশ্বকাপ

এখনও পর্যন্ত বিশ্বকাপে রিঙ্কুর ব্যাট হাতে মিশ্র অভিজ্ঞতাই হয়েছে। খুব কম বল বাকি থাকতেই তিনি ক্রিজে নেমেছেন। রিঙ্কু পাঁচ ইনিংসে মাত্র ২৪ রান করেছেন, দু’বার অপরাজিত থেকেছেন এবং তার সর্বোচ্চ স্কোর ১১*। এই বছর ১০টি টি-টোয়েন্টিআই-তে বাঁ-হাতি এই ব্যাটার ৮ ইনিংসে ২৮.৭৫ গড়ে ১১৫ রান করেছেন, তাঁর স্ট্রাইক রেট ১৩২.১৮ এবং সেরা স্কোর ৪৪*।

(Feed Source: zeenews.com)