সুপার ওভারে ম্যাচ জেতানো অবিশ্বাস্য বোলিংয়ের পরও নির্লিপ্ত নারাইন
লখনউ: একটা হারের পর এবার আইপিএলে কেকেআরের টানা দ্বিতীয় জয়। যদিও লখনউয়ের বিরুদ্ধে রবিবারের জয়টা কিন্তু একেবারে তীরে এসে তরী ডুবতে ডুবতে এল। চলতি আইপিএলে প্রথমবার সুপার ওভারে গড়াল ম্য়াচ। আর সেই সুপার ওভারেই নায়ক সুনীল নারাইন। এর আগেও এমন মিরাক্যাল তিনি করেছেন। অভ্যেসটা যে এখনও বদলায়নি, তা বুঝিয়ে দিলেন। লখনউয়ের বিরুদ্ধে কেকেআর ম্যাচ গড়াল সুপার ওভারে। আর সুপার ওভারে প্রথমে ব্যাট করতে আসা লখনউ বোর্ডে তুলতে পারল মাত্র ১ রান। নারাইনের প্রথম বলেই বোল্ড আউট হলেন নিকোলাস ও…










