পঞ্জাবকে হারিয়ে আইপিএল প্লে অফের দৌড় জমিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, সুবিধে হল কেকেআরের?
ধর্মশালা: আইপিএলের প্লে অফের দৌড় জমিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স । নিজেরা প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে । কিন্তু প্লে অফের দৌড়ে থাকা পঞ্জাব কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই । যারা আবার এই ম্যাচে পায়নি হার্দিক পাণ্ড্য ও সূর্যকুমার যাদবকে । পরিবর্তে নেতৃত্ব দিলেন যশপ্রীত বুমরা । আইপিএলের শুরুতে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল পঞ্জাব কিংসকে । টানা ম্যাচ জিতছিলেন শ্রেয়স আইয়াররা । মনে করা হয়েছিল, গতবার ফাইনালে উঠেও পরাজয়ের তিক্ততা ভুলতে এবার মরিয়া পঞ্জাব কিংস । কিন্তু সব…









