মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে অশান্তি হার্দিকের! মরশুম শেষ হওয়ার আগেই ছাড়তে পারেন নেতৃত্ব?
মুম্বই: অধিনায়ক হিসাবে যোগ দিয়েই গুজরাত টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। তারপর অনেক ঢাকঢোল পিটিয়ে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সে ফেরানো হয়। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে তাঁকে দলের নেতৃত্বের দায়ভারও সঁপে দেওয়া হয়। যদিও দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যর্থ হার্দিক। তিনি আসার পর থেকে আর ট্রফির দেখা নেই মুম্বই ইন্ডিয়ান্সে। গতবার তবু প্লে অফ পর্যন্ত পৌঁছনো গিয়েছিল। এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। তারপরই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে অশান্তি নিয়ে নানা গুঞ্জন। তার মাঝেই তীব্র জল্পনা তৈরি…










