মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
মুম্বই: দীর্ঘ ১৬ বছর তিনি যুক্ত রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স যে পাঁচবার আইপিএল জিতেছে, প্রত্যেকবারই দলে ছিলেন তিনি। পরের আইপিএলে সেই কায়রন পোলার্ডকে হেড কোচ নিযুক্ত করেছে মুকেশ ও নীতা অম্বানির দল। আর সেই দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত নিলেন পোলার্ড। দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ এসএ টোয়েন্টি-তে চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন দল জোহানেসবার্গ সুপার কিংসে খেলার কথা ছিল পোলার্ডের। তবে ত্রিনিদাদের তারকা জোহানেসবার্গ সুপার কিংস কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন যে, আসন্ন টুর্নামেন্টে খেলবেন না তিনি। ঘটনা হচ্ছে,…










