Vaibhav Sooryavanshi: ‘একদম টার্গেট বেঁধে দেবেন না, ও এখনও বাচ্চা, ঠিক ভারতের হয়ে খেলবেই’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজে আজ আর অচেনা নন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ক্রিকেট নিয়ে যাঁরা একটু-আধটুও আগ্রহ রাখেন, তাঁরাও ভালো ভাবেই জানেন যে, বিস্ফোরণ=বিস্ময় বালক বৈভব। বিগত এক বছরেরও বেশি সময় ধরে বিহারের ১৫ বছরের ক্রিকেটার, দেশের জার্সিতে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, যখন যেখানে পেরেছে তাণ্ডব করেছে। উনিশতম আইপিএলের শুরুতেও (IPL 2026) সেই চেনা মারকুটে অবতারেই ধরা দিয়েছে রাজস্থান রয়্যালসের বৈভব। চেন্নাই সুপার কিংসের (RR vs CSK, IPL 2026) দাদা-কাকার বয়সি বোলারদের বেদম ঠেঙিয়েই আইপিএল রেকর্ড-সহ একাধিক…








