দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
সন্দীপ সরকার, কল্যাণী: দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু করল বাংলা। তবে গোটা রাজ্য যখন দুর্গাপুজোর আনন্দে মেতে উঠতে তৈরি, তখন উৎসবের ফুরসত নেই বাংলা দলের। রঞ্জি ট্রফির পরের ম্যাচ খেলতে বৃহস্পতিবারই উড়ে যাচ্ছে বাংলা দল। দিল্লির পালাম মাঠে বাংলার পরের ম্যাচ সার্ভিসেসের বিরুদ্ধে। ১৮-২১ অক্টোবর হবে সেই ম্যাচ। সেই ম্যাচ খেলতে বৃহস্পতিবার দিল্লি রওনা দিচ্ছে বাংলা দল। দিল্লিকে হারানোর পর বাংলা শিবিরে রয়েছে স্বস্তি ও সমীকরণ বদলের চিন্তাও। স্বস্তি কারণ, প্রথম ম্যাচে চোটের জন্য না খেললেও সার্ভিসেস…










