Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ

  সন্দীপ সরকার, কল্যাণী: দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু করল বাংলা। তবে গোটা রাজ্য যখন দুর্গাপুজোর আনন্দে মেতে উঠতে তৈরি, তখন উৎসবের ফুরসত নেই বাংলা দলের। রঞ্জি ট্রফির পরের ম্যাচ খেলতে বৃহস্পতিবারই উড়ে যাচ্ছে বাংলা দল। দিল্লির পালাম মাঠে বাংলার পরের ম্যাচ সার্ভিসেসের বিরুদ্ধে। ১৮-২১ অক্টোবর হবে সেই ম্যাচ। সেই ম্যাচ খেলতে বৃহস্পতিবার দিল্লি রওনা দিচ্ছে বাংলা দল। দিল্লিকে হারানোর পর বাংলা শিবিরে রয়েছে স্বস্তি ও সমীকরণ বদলের চিন্তাও। স্বস্তি কারণ, প্রথম ম্যাচে চোটের জন্য না খেললেও সার্ভিসেস…

Read More

কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক

  সন্দীপ সরকার: তিনি ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক। চার বছর আগে তাঁর নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই যশ ধূলকে নিয়ে মঙ্গলবার উদ্বেগ তৈরি হল কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। ব্যাটিং করতে করতে এমন এক ঘটনা ঘটল যে, মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হল যশ ধূলকে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে মঙ্গলবার বাংলার বিরুদ্ধে তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে দিল্লি। প্রথম ইনিংসে ১৮৯ রানের লিড হজম করার পর। দ্বিতীয় ইনিংসে ভাল কিছু করার জন্য দিল্লি…

Read More

রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

  সন্দীপ সরকার, কলকাতা: তিনি ভারতীয় দলের হয়ে খেলেছেন। বাংলার সর্বকালের সেরা পেসারদের অন্যতম। প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড ৪২০ উইকেট রয়েছে। যে নজির বাংলার আর কোনও বোলারের নেই। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সেই অশোক ডিন্ডা নেমেছিলেন রাজনীতির ময়দানে। বিজেপির টিকিটে পরপর দুবার বিধায়ক হয়েছেন। রাজ্যে পালাবদলের পর শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। তবে ক্রিকেট থেকে দূরে থাকেননি ডিন্ডা। সিএবি তাঁকে ভিশন প্রকল্পে পেস বোলারদের কোচ করেছে। রঞ্জি ট্রফির আগে ডিন্ডা নেমে পড়েছেন ময়দানে। বাংলার পেসারদের ক্লাস নিলেন প্রাক্তন…

Read More