আশঙ্কাই সত্যি, অভিষেকককে ছাড়াই ঘোষিত বাংলার রঞ্জি দল, সার্ভিসেসের বিরুদ্ধে ভরসা পেস ত্রিফলা
কলকাতা: আশঙ্কা ছিলই । সেটাই বাস্তবে পরিণত হল । চোটের জন্য রঞ্জি ট্রফিতে সার্ভিসেস (Bengal Ranji Trophy Squad vs Services) ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলার তরুণ উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল । গোটা রঞ্জি ট্রফিতেই তিনি অনিশ্চিত । তাঁর পরিবর্তে সার্ভিসেসের বিরুদ্ধে বাংলা দলে সুযোগ পেলেন সুমিত নাগ । ২২ জানুয়ারি থেকে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে মুখোমুখি বাংলা ও সার্ভিসেস । সেই ম্যাচের জন্য ১৮ সদস্যের বাংলা দল বেছে নেওয়া হল শনিবার । বিজয় হাজারে ট্রফিতে অসমের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ…

