‘জন্মানোর আগে থেকেই শুরু হয়েছিল’, ইডেনে নাটকীয় ম্যাচ জিতিয়ে অবিশ্বাস্য গল্প শোনালেন মুকুল
সন্দীপ সরকার, কলকাতা: মিনি নিলামে তাঁর ন্যূনতম দর ছিল ৩০ লক্ষ টাকা। ২ কোটি ৬০ লক্ষ টাকায় কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। সেই মুকুল চৌধুরি তাঁর ওপর ভরসার দাম দিলেন দলকে। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন। শেষ ৪ ওভারে ৫৪ রান তুলে কেকেআরকে হারাল লখনউ। যে জয়ের নায়ক মুকুল। ২৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেললেন রাজস্থানের ২১ বছর বয়সী তরুণ। ম্যাচের সেরাও হয়েছেন মুকুল। বলেছেন, ‘আমার সফর শুরু হয়েছিল আমি জন্মানোর আগে থেকেই। আমার বাবা স্বপ্ন…

