১৭ মে থেকে শুরু আইপিএলের দ্বিতীয় পর্ব, ফাইনাল ৩ জুন, ৬টি ভেন্য়ুতে হবে খেলা
মুম্বই: ফের শুরু হতে চলেছে আইপিএল। আগামী ১৭ মে থেকে শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। আগামী ৩ জুন ফাইনাল খেলা হবে। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে কিছুদিনের জন্য স্থগিত রয়েছে টুর্নামেন্ট এই মুহূর্তে। যা ফের শুরু হতে চলেছে আগামী ১৭ মে থেকে। মোট ১৭টি ম্য়াচ খেলা হবে ৬টি ভেনুতে। দুটো ডাবল হেডার ম্য়াচ রয়েছে। যা দুটো রবিবারে খেলা হবে। যে ৬টি ভেন্যুতে খেলা হবে, সেগুলো হল বেঙ্গালুরু, লখনউ, দিল্লি, মুম্বই, আমদাবাদ ও জয়পুর। প্লে অফের প্রথম কোয়ালিফায়ার হবে আগামী ২৯ মে। দ্বিতীয়…




