হেড কোচ, সহকারী কোচের পর এবার পালা বোলিং কোচের, কেকেআরের দায়িত্ব নিতে চলেছেন তারকা কিউয়ি
নয়াদিল্লি: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে নেমে গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) আইপিএল (IPL 2026) পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। লিগ তালিকায় সাত নম্বরে শেষ করে কেকেআর। এরপরে নতুন মরশুমে নতুনভাবে শুরুর লক্ষ্যে নাইট শিবির। দলের কোচিং স্টাফে একেবারে ঢালাও বদল করা হচ্ছে। ইতিমধ্যেই নতুন প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন অভিষেক নায়ার। সহকারী কোচর পদে আজই শেন ওয়াটসনকে নিয়োগের ঘোষণা করা হয়েছে। এবার দলের বোলিং কোচের পালা। গত মরশুমে কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ ইতিমধ্যেই কেকেআর ছেড়ে লখনউ সুপার…






