আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
সন্দীপ সরকার, কলকাতা: নিলামে তাঁর জন্য ২ কোটি টাকা খরচ করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। মনে করা হয়েছিল, তাঁকে খেলিয়ে বিপক্ষের যাবতীয় কৌশল দুরমুশ করে দেবে নাইট শিবির। কিন্তু আইপিএল শেষ হওয়ার আগেই নিউজ়িল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে বাড়ি পাঠিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স! যে সিদ্ধান্ত নিয়ে হইচই শুরু হয়েছে। ১১ ম্যাচে ৯ পয়েন্ট রয়েছে কেকেআরের ঝুলিতে। প্লে অফের ভাগ্য ঝুলছে সরু সুতোর ওপর। বাকি তিন ম্য়াচ জিতলেও যে প্লে অফের দরজা খুলবে, তা নয়। নির্ভর করে থাকতে হবে অন্যান্য দলের…






