ICC Champions Trophy 2025: ২৯ বছর পর দেশে আইসিসি ইভেন্ট, সবার আগে বিদায় পাকিস্তানের

ICC Champions Trophy 2025: ২৯  বছর পর দেশে আইসিসি ইভেন্ট, সবার আগে বিদায় পাকিস্তানের

Pakistan became the first team to be eliminated from the ICC Champions Trophy 2025: ফেভারিট হিসেবে খেলা তো অনেক পরের কথা, প্রতিযোগিতার প্রথম দল হিসেবে ছিটকে গেল আয়োজক পাকিস্তান।

করাচি: ২৯ বছর পর ঘরের মাটিতে কোনও আইসিসি ইভেন্ট আয়োজন করার দায়িত্ব পেয়েছে পাকিস্তান। মনে করা হয়েছিল ঘরের মাঠে ফেভারিট হিসেবেই খেলবে মহম্মদ রিজওয়ানের দল। আশা করা হয়েছিল এই প্রতিযোগিতা থেকেই পাকিস্তান ক্রিকেটের সোনালী দিন ফিরবে। কিন্তু বাস্তব ও কল্পনার মধ্যে যে বিস্তর ফারাক তা টের পেয়ে গেল পিসিবি।

ফেভারিট হিসেবে খেলা তো অনেক পরের কথা, প্রতিযোগিতার প্রথম দল হিসেবে ছিটকে গেল আয়োজক পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ হারতেই সব আশা শেষ বাবর আজমদের। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানেরও নজর ছিল সোমবারের ম্যাচের দিকে। বাংলাদেশ কিউইদের হারাতে পারলে কিছুটা হলেও আশা থাকত আয়োজক পাকিস্তানের। কিন্তু তা আর হল না। বিদায় নিল পাকিস্তান ও বাংলাদেশ।

এমনিতেই প্রতিটি ম্যাচে পাকিস্তানের মাঠ ফাঁকা। ভরেনি পাকিস্তান ম্যাচেও। যার ফলে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার সবার আগে আয়োজকদেরই বিদায় ঘন্টা বেজে যাওয়ায় পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলিতে কতটা মাঠ ভরবে বা জনপ্রিয়তা পাবে তা নিয়ে সন্দিহান পিসিবি।

প্রসঙ্গত, গ্রুপ এ-তে ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। পরপর দুটি করে ম্যাচ জেতায় এই গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট পাকা হয়ে গেল ভারত ও নিউজিল্যান্ডের। পরবর্তী বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হয়ে দাঁড়াল নিয়ম রক্ষার। আর ভারত-নিউজিল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে গ্রুপ সেরা হিসেবে সেমিতে যাওয়ার জন্য।