Big Warning for India: সৌদির তুষারপাত ভারতে ডেকে আনতে চলেছে বড় মাপের আবহাওয়া-বিপর্যয়? প্রাণঘাতী বন্যা-ঝড়-আগুন…

Big Warning for India: সৌদির তুষারপাত ভারতে ডেকে আনতে চলেছে বড় মাপের আবহাওয়া-বিপর্যয়? প্রাণঘাতী বন্যা-ঝড়-আগুন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গল্প নয়! গল্পের মতো অবশ্য। মরুদেশে বরফপাত (snowfall in Desert)! গল্পের মতো হলেও সত্য! তপ্ত মরুদেশে তুষারপাতের এই বিরল ঘটনা সৌদি আরবের (Saudi Arabia Snowfall)। সেখানেই আচমকা এই অভূতপূর্ব ও বিরল আবহাওয়া দেখা গিয়েছে। সম্প্রতি আরবের বেশ কিছু অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। যা সাধারণত মরুভূমির মতো উষ্ণ আবহাওয়ার দেশে ঘটে না। সেই হিসেবে ঘটনাটি অত্যন্ত বিস্ময়কর। সোশ্যাল মিডিয়ায় এর ছবি ছড়িয়ে পড়ে। দেখা যাচ্ছে, মাইলের পর মাইল মরুভূমি এবং পাহাড় সাদা বরফের চাদরে ঢাকা! অবিশ্বাস্য!

মরুতুষার

মরুতে তুষার। মূলত সৌদি আরবের উত্তরের তাবুক অঞ্চল এবং বিশেষ করে জাবাল আল-লাউজ পাহাড়ে এই তুষারপাত দেখা গিয়েছে। এছাড়া হাইল এবং আল-জাওফ অঞ্চলেও বরফ পড়ার খবর পাওয়া গিয়েছে। গত কয়েকদিন ধরে ওই এলাকায় তাপমাত্রা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। কিছু জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। তাপমাত্রা পৌঁছে গিয়েছিল প্রায় মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

অবিশ্বাস্য ছবি

সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়ে গিয়েছে সৌদির বরফ নিয়ে। উঠছে প্রশ্ন, জাগছে প্রতিক্রিয়া। তুষারাবৃত মরুভূমির এই চমৎকার দৃশ্য দেখে অনেক নেটিজেনই অবাক হয়েছেন। কেউ কেউ এতই বিস্মিত হয়ে পড়েছেন যে, তাঁরা নিজের চোখকেও বিশ্বাস করতে পারেননি! তাঁরা প্রশ্ন করেছেন, এগুলি কি আসল ছবি, না কি এআই দিয়ে তৈরি?

জলবায়ু পরিবর্তন

না, সকলেই অবশ্য এরকম নন। অনেকেই বিষয়টা বিশ্বাস করেছেন। তাঁরা সৌদির এই আচমকা তুষারপাতকে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবেও দেখছেন। সংযুক্ত আরব আমিরশাহিতে শীতকালীন বৃষ্টি, দক্ষিণ এশিয়ায় রেকর্ড ভাঙা দাবদাহ, মধ্যপ্রাচ্যের শুষ্ক অঞ্চলে আকস্মিক বন্যা এবং ইউরোপ ও উত্তর আফ্রিকায় অস্বাভাবিক তুষারপাত– এই ধরনের ঘটনাগুলি ইঙ্গিত দিচ্ছে, জলবায়ু পরিবর্তন ঘটছে। আর সেই কারণে বিশ্ব জুড়ে আবহাওয়ার ধরনও দ্রুত বদলে যাচ্ছে। সেই বদলেরই চিহ্ন দেখা গেল আরবে।

বৃষ্টিবাহী মেঘ এবং শীতল বায়ু

সৌদি আরবে শীতকালে অবশ্য আগেও কখনও-সখনও তুষারপাত হয়েছে, তবে এবার তুষারপাতের পরিমাণ এবং যত এলাকা জুড়ে তা পড়েছে, গত কয়েক বছরের তুলনায় তার পরিমাণ অনেক বেশি। কেন এমন ঘটেছে? সৌদির তুষারপাত নিয়ে আবহাওয়াবিদেরা আগে বলেছিলেন, ভূমধ্যসাগর থেকে আসা শীতল একটি বায়ুপ্রবাহ এবং তার সঙ্গে থাকা নিম্নচাপ– এর কারণেই সৌদি আরবের এই তুষারপাত। তবে, পরে আরও গবেষণা হয়। আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (NCM)-র সরকারি মুখপাত্র হুসেন আল-কাহতানি জানিয়েছেন, সৌদি আরবের মধ্য ও উত্তর অংশে প্রবেশ করা বৃষ্টিবাহী মেঘ এবং শীতল বায়ুর পারস্পরিক প্রতিক্রিয়ার ফলেই আবহাওয়ার এই পরিবর্তন ঘটেছে। তিনি যোগ করেছেন, আগামী দিনগুলিতে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তর ও মধ্য অঞ্চলগুলিতে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে, সাবধানে গাড়ি চালাতে এবং জলমগ্ন এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বাড়ছে জলবায়ুর ভয়ংকরতা

এখন গ্রহ প্রতি মুহূর্তেই গরম হয়ে উঠছে। পরিবেশ গরম হয়ে গেলেই প্রচুর জলীয় বাষ্প থাকে আবহাওয়ায়। আর তাতে নানা রকম ব্যাপারস্যাপার ঘটতে থাকে। এসব কারণে ওয়েদার প্যাটার্নটা সব জায়গাতেই বদলে যাচ্ছে। এই মরু অঞ্চলে তুষারপাতের মতোই যখন-তখন তীব্র তাপপ্রবাহ, বিপুল বৃষ্টি, বা আচমকা শৈত্য প্রবাহ দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়।

কেন ভারতের জন্য় বিপদ

আবহাওয়ার যে বিপুল পরিবর্তন আসছে, তাতে আগামী দিনে ভারতকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। শুধু তুষারপাত নয়, ভারতের ক্ষেত্রে এটা ‘টোটাল কোলাপসিং ইকোসিস্টেমে’র মতো ভয়ংকর ঘটনা হয়ে উঠতে পারে। কী কী হতে পারে তাতে? শহরে বন্যা হতে পারে, শস্য়োৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, হিট-রিলেটেড মৃত্যুর সংখ্যা বেড়ে যেতে পারে। তাই ফ্লাড-প্রুফ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ভাবনাচিন্তা করতে হবে। কীভাবে হিট-রেসিলিয়েন্ট পরিকাঠামো গড়ে তোলা যায়, ভাবতে হবে সেটাও। ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার সিস্টেমও আমরা যত তাড়াতাড়ি আনতে পারব, ততই মঙ্গল।

ভাইরাল কিউরিওসিটি 

সৌদি আরবের স্নোফল তাই শুধু মাত্র ভাইরাল কিউরিওসিটি হয়ে থেকে গেলে বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের বুঝতে হবে, আবহাওয়া এখন আগের চেয়ে অনেক বেশি ভায়োলেন্ট হয়ে উঠছে, সেই ক্ষমাসুন্দর প্রকৃতি ক্রমশ হারিয়ে যাচ্ছে পৃথিবীর বুক থেকে। কখন যে কী ঘটিয়ে ফেলবে, কেউ জানে না!

(Feed Source: zeenews.com)