Uttar Pradesh News: মোদি শহর ছাড়তেই ফুলের টব চুরির হিড়িক! ভাইরাল লখনউয়ের ভিডিও, নিন্দার ঝড়

Uttar Pradesh News: মোদি শহর ছাড়তেই ফুলের টব চুরির হিড়িক! ভাইরাল লখনউয়ের ভিডিও, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লখনউ শহরের রাস্তার ধারে রকমারি ফুল গাছের টব এনে সাজানো হয়েছিল৷

টব চুরি করে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ৷

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার লখনউয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সরকারি সূচি মেনেই একাধিক প্রকল্প এবং কর্মসূচির উদ্বোধনও করেন তিনি৷ কিন্তু প্রধানমন্ত্রীর লখনউ সফর শেষ হতে না হতেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে উত্তর প্রদেশের রাজধানী শহরের একটি ভিডিও৷ যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শহর সাজাতে নিয়ে আসা ফুল গাছের টব ইচ্ছে মতো চুরি করে নিয়ে চলে যাচ্ছেন সাধারণ মানুষ৷