রোহিত ব্যর্থ হলেও বিজয় হাজারেতে দ্বিতীয় ম্য়াচেও বিরাটের ব্যাট থেকে এল অর্ধশতরান

রোহিত ব্যর্থ হলেও বিজয় হাজারেতে দ্বিতীয় ম্য়াচেও বিরাটের ব্যাট থেকে এল অর্ধশতরান

দিল্লি: বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তনেই শতরান হাঁকিয়েছিলেন। দ্বিতীয় ম্য়াচেও বিরাট কোহলির ব্যাট থেকে এল বড় ইনিংস। সেঞ্চুরি পূরণ করতে না পারলেও গুজরাতের বিরুদ্ধে ব্যাট হাতে অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি। কিছুদিন আগেই সাঁইত্রিশ পেরনো বিরাট গুজরাতের বিরুদ্ধে ৬১ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন। দিল্লির হয়ে ওপেনিংয়ে নামা প্রিয়াংশ আর্যর উইকেট পড়ে যাওয়ার পরই বিরাট ক্রিজে আসেন। গুজরাতের বোলিং আক্রমণ একেবারেই থামাতে পারছিলেন না কোহলিকে। প্রাক্তন ভারত অধিনায়ক মাত্র ২৯ বলেই অর্ধশতরান পূরণ করে ফেলেছিলেন।

দ্বিতীয় উইকেটে অর্পিত রানার সঙ্গে তবে কোহলিকেজুটি বাঁধেন কোহলি। ৭২ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ওঠার পর আউট হন অর্পিত। তবে কোহলিকে ফেরানো সম্ভব হয়নি। নিজের লিস্ট এ ক্রিকেটে ৫৯ তম সেঞ্চুরি হাঁকানোর সুবর্ণ সুযোগ ছিল বিরাটের সামনে। যদিও শেষ পর্যন্ত ৭৭ রান করেই প্যাভিলিয়ন ফিরতে হয় কিং কোহলিকে। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান বিরাট। দিল্লির হয়ে ঋষভ পন্থ ৭৯ বলে ৭০ রানের ইনিংস খেলেন। তিনি নিজের ইনিংসে আটটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান। এছাড়া দিল্লির হয়ে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত দিল্লি নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ২৫৪ রান তুলেছিল।

ব্যর্থ হন রোহিত শর্মা

বিজয় হাজারেতে মুম্বই বনাম উত্তরাখণ্ড ম্য়াচে শূন্য় রানেই প্যাভিলিয়ন ফিরতে হল রোহিত শর্মা। ম্য়াচের প্রথম বলেই ক্যাচ আউট হলেন হিটম্য়ানম্য়াচে প্রথম বলেই নিজের পছন্দের পুল শট মারতে গিয়েছিলেন রোহিত। উত্তরাখণ্ডের পেসার দেবেন্দ্র প্রথম বলটিই বাউন্সার দেন। আর বাউন্সার পেলে সেই বলটি পুল শটে গ্যালারি ফেলতে রোহিতের জুরি মেলা ভার। কিন্তু এদিন একটুর জন্য ভুল হয়ে গেল। বলটি পুল শটে মারলেও, তা গ্যালারিতে ফেলতে পারলেন না। ক্যাচ আউট হয়ে যেতে হল। সোয়াই মনসিংহ স্টেডিয়ামে এদিন খেলা শুরু হওয়ার পর উত্তরাখণ্ডের ক্যাপ্টেন টস জিতে ফিল্ডিং নিয়েছিলেনরােহিত শর্মা মাঠে নামতেই গ্যালারির দর্শকরা সমর্থনে চিৎকার করছিলেন। বিশেষ করে প্রথম বলেই রোহিতের পুল শট দেখে সবাই ভেবেছিলেন যে আরও একটা ছক্কা হাঁকাতে চলেছেন হিটম্যানকিন্তু তার আগেই ক্যাচ আউট হয়ে যান হিটম্য়ান। আরও একটি ম্য়াচে মুম্বইয়ের জার্সিতে বিজয় হাজারেতে খেলতে দেখা যাবে রোহিতকে।

(Feed Source: abplive.com)