
মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma), ২ তারকা ক্রিকেটারই ঘরোয় ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দুজনেই বিজয় হাজারে ট্রফিতে খেলছেন বর্তমানে। দেশের ২ সবচেয়ে বড় ক্রিকেট সুপারস্টারের এমনভাবে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মদন লাল। এর ফলে অনেক তরুণ ক্রিকেটারই অনুপ্রেরণা পাবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মদন লাল জানিয়েছেন, ”তারকা ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলছে বর্তমানে। যা গ্যালারির ভিড় বাড়িয়েছে আরও বেশি করে। বিরাট ও রোহিত দেশের ক্রিকেটের মান অনেক উঁচুতে নিয়ে গিয়েছে। দুজনের জন্য়ই গর্ব হয়। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক ক্রিকেট হোক যখনই মাঠে খেলতে নেমেছে দুই তারকা ক্রিকেটার, তখনই ব্যাট হাতে বড় বড় ইনিংস খেলেছেন মদন লাল।
রোহিত শর্মা প্রায় ১০ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমেছিলেন সিকিমের বিরুদ্ধে। মুম্বইয়ের জার্সিতে ৯৪ বলে ১৫৫ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। অন্যদিকে বিরাট কোহলি ১০১ বলে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন।
সিকিমের বিরুদ্ধে ম্য়াচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই। প্রথমে ব্যাটিং করতে নেমে সিকিম ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৬ রানই বোর্ডে তুলতে পারে। জবাবে মুম্বই ৩০.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয়। রোহিত শর্মা ৯৪ বলে ১৫৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। নিজের ইনিংসে ১৮ টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকান। শার্দুল ঠাকুরের নেতৃত্বে বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমেছে মুম্বই শিবির। প্রথম থেকেই ম্যাচে সবার নজর ছিল রোহিত শর্মার ওপর। ৩৮ পেরিয়ে ফের ঘরোয়া ক্রিকেটে উদ্যমের সঙ্গে খেলছেন। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগে ম্যাচফিট নিজেকে রাখার জন্য প্রত্যেক ক্রিকেটারকেই ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছে বিসিসিআই। সেই মতই রোহিতকে দেখা যাবে কয়েকটি ম্য়াচে বিজয় হাজারেতে মুম্বইয়ের জার্সিতে খেলতে। আর প্রথম ম্য়াচে খেলতে নেমেই শতরান হাঁকিয়ে ফেললেন হিটম্য়ান।
উল্লেখ্য, বিজয় হাজারে ট্রফিতে একের পর এক ঝোড়ো ইনিংস খেলেছেন অনেকেই। ঈশান কিষাণ, বৈভব সূর্যবংশী, শকিবুল গনির মত প্লেয়াররা যেমন মারকাটারি ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন। তেমনই দিল্লির জার্সিতে শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলিও। রোহিতের মত তিনিও দীর্ঘদিন পরে বিজয় হাজারে ট্রফি খেলতে নেমেছেন। বিরাট কোহলিও তাঁর প্রথম ম্য়াচে সেঞ্চুরি পূরণ করেছিলেন।
(Feed Source: abplive.com)
