Bangladesh Unrest: বাংলাদেশে ফের হিন্দু যুবককে খুন! কারখানায় ভিতরে সহকর্মীই… বীভত্‍স

Bangladesh Unrest: বাংলাদেশে ফের হিন্দু যুবককে খুন! কারখানায় ভিতরে সহকর্মীই… বীভত্‍স

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশান্ত বাংলাদেশে টার্গেট সংখ্যালঘুরাই। দীপুর দাসের পর খুন হতে হল আরও এক হিন্দু যুবককে!  সহকর্মীই তাঁকে গুলি করে খুন করেছে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে  ময়মনসিংহের ভালুকায়।

জানা গিয়েছে, মৃতের নাম বজেন্দ্র বিশ্বাস।  সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহরাবাড়ী এলাকায় একটি পোশাকের কারখানায় কাজ করতেন বছর আটচল্লিশের ওই যুবক। ঘড়িতে তখন ৭টা।  অভিযোগ, সোমবার সন্ধ্য়ায় কারখানার ভিতরেই বজেন্দ্রকে লক্ষ্য় করে গুলি চালায় তাঁরই সহকর্মী নোমান মিয়া। নোমানের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। আনসার গোষ্ঠীর সদস্য় তিনি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কারখানায় কাজ করছিলেন নোমান। হাতে ছিল শটগান। পাশেই বসেছিলেন বজেন্দ্র। হঠাত্‍ অসাবধানতায় শটগান থেকে গুলি বেরিয়ে গেলে, গুরুতর হন বজেন্দ্র। হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। মৃত্যু আসল কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে পুলিস।

ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুতে ফের অশান্ত বাংলাদেশ। ঢাকায় রাস্তা গুলিবিদ্ধ হয়েছিলেন। চিকিত্‍সার জন্য ওই ছাত্রনেতা নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। কিন্তু শেষরক্ষা হয়নি। গত ১৮ ডিসেম্বর রাতে মৃত্যু হয় হাদির। তারপর থেকে কার্যত জ্বলছে বাংলাদেশ। সে রাতেই  ঢাকায়  প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠের মতো নামী সংবাদপত্রের অফিসে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। আটকে পড়েন সাংবাদিকরা। প্রায় ৩০ জন সাংবাদিককে উদ্ধার করে  সেনা।

এদিকে  ময়মনসিংহতে আওয়ামী লীগ সমর্থক সংখ্যালঘু এক হিন্দু যুবককে গাছে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে হামলাকারীরা। মৃতের নাম দীপু দাস। চরম নৃশংসভাবে খুন  করা হয়েছে দীপু দাসকে।  জানা গিয়েছে, প্রথমে পিটিয়ে খুন করা হয় তাঁকে। তারপর মৃতদেহ গাছে বেঁধে স্লোগান দিতে দিতে আগুনে পোড়ানো হয়। এরপর রাস্তায় টেনে নিয়ে গিয়ে আবার আগুন ধরানো হয়।

বাদ যায়নি ভারতীয় হাইকমিশনের অফিসও। চট্টগ্রামে ভারতীয় হাই কমিশন অফিসে জঙ্গি হামলার ঘটনা ঘটে! স্লোগান ওঠে, ‘নায়ারে তাকবির, আল্লাহ আকবর’। ভারতের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণার ডাক দিয়েছে এনসিপি নেতা সার্জিস আলম।  ভাঙচুর চলে শিশুদের বিদ্যালয় ও সংস্কৃতি চর্চা কেন্দ্র ছায়ানটেও। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তবলা,হারমোনিয়াম। ভাঙচুর ধানমন্ডি ৩২-এও।

এদিকে রাজবাড়িতে অমৃত মণ্ডল নামে ফের এক হিন্দু যুবককে পিটিয়ে খুন!  রবিবার রাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় দুই হিন্দু পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অল্পের জন্য় প্রাণে বেঁচে যান ওই দুই পরিবারের সদস্যরা।  স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে যখন পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন, তখন দুর্বৃত্তরা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখে বাড়ির সদস্যদের ঘুম ভেঙে যায় এবং তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। গ্রামবাসী ও প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

(Feed Source: zeenews.com)