Bangladesh Unrest: বাংলাদেশে ফের হিন্দু যুবককে খুন! কারখানায় ভিতরে সহকর্মীই… বীভত্স
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশান্ত বাংলাদেশে টার্গেট সংখ্যালঘুরাই। দীপুর দাসের পর খুন হতে হল আরও এক হিন্দু যুবককে! সহকর্মীই তাঁকে গুলি করে খুন করেছে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকায়। জানা গিয়েছে, মৃতের নাম বজেন্দ্র বিশ্বাস। সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহরাবাড়ী এলাকায় একটি পোশাকের কারখানায় কাজ করতেন বছর আটচল্লিশের ওই যুবক। ঘড়িতে তখন ৭টা। অভিযোগ, সোমবার সন্ধ্য়ায় কারখানার ভিতরেই বজেন্দ্রকে লক্ষ্য় করে গুলি চালায় তাঁরই সহকর্মী নোমান মিয়া।…
