
Gurmeet Ram Rahim Dera Chief: প্যারোলে ফের মুক্তি পেলেন ধ*র্ষণের মামলায় সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিম সিং। এ বার ৪০ দিনের জন্য ছাড়া হয়েছে ডেরা সাচ্চা সওদার প্রধানকে।
কলকাতা: প্যারোলে ফের মুক্তি পেলেন ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিম সিং। এ বার ৪০ দিনের জন্য ছাড়া হয়েছে ডেরা সাচ্চা সওদার প্রধানকে। সাত বছরে ১৫ বার প্যারোলে মুক্ত রাম রহিম।
ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গুরমিত রাম রহিম সিংকে। এখন হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বন্দি রাম রহিম। গত বছরে অগাস্ট মাসে প্যারোলে ছাড়া হয়েছিল ডেরা সাচ্চা সওদার প্রধানকে। সেবারও ৪০ দিনের জন্য প্যারোলে মুক্ত ছিলেন তিনি।
জেল সূত্রে খবর, মুক্তি পাওয়ার পরই সিরসায় ডেরা সচ্চা সৌদা-র আশ্রমের উদ্দেশে রওনা হন রাম রহিম। দুই শিষ্যাকে ধর্ষণে ২০১৭ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন ডেরা প্রধান। ২০ বছরের সাজা দেওয়া হয়েছে তাঁকে। তারপর থেকেই রোহতকের জেলে বন্দি। কিন্তু এই সাত বছরে মধ্যে অন্তত ১৪ বার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে ডেরা প্রধানকে। তা নিয়ে কম বিতর্ক এবং সমালোচনা হয়নি।
