Asaduddin Owaisi on PM Modi: ‘ট্রাম্প পেরেছেন, ৫৬ ইঞ্চির ছাতি নিয়ে আপনি কেন মুম্বইয়ে হামলাকারীদের ধরে আনতে পারছেন না মোদীজি!’

Asaduddin Owaisi on PM Modi: ‘ট্রাম্প পেরেছেন, ৫৬ ইঞ্চির ছাতি নিয়ে আপনি কেন মুম্বইয়ে হামলাকারীদের ধরে আনতে পারছেন না মোদীজি!’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্প যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করতে পারেন তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন পারেন না মুম্বইয়ে জঙ্গি হামলাকারীদের মাথাদের ধরে আনতে? শনিবার এমনই এক কূট প্রশ্ন তুলে দিলেন অল ইন্ডিয়া মজলিশ ই ইত্তেহাদুল মুসলেমিন প্রধান আসাদউদ্দিন ওয়েসি।

শনিবার মুম্বইয়ে এক সভায় ওয়েসি বলেন, চোখের সামনে আমরা দেখলাম আমেরিকার বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরল এবং আমেরিকায় নিয়ে চলে এল। তাহলে আমেকিরা যদি পারে, সৌদি আরব যদি ইয়েমেনে বোমা ফেলতে পারে তাহলে নরেন্দ্র মোদী কেন পারছেন না!

ওয়েসি বলেন, আমরা আপনাকে বলছি মোদীজি, আপনি কেন পাকিস্তানে সেনা পাঠিয়ে মুম্বইয়ে যারা জঙ্গি হামলা করিয়েছিল তাদের মাথাদের ধরে আনছেন না? তা মাসুদ ঈআজহারই হোক বা লস্করের কোনও বড় কমান্ডার। আপনার তো ৫৬ ইঞ্চির ছাতি রয়েছে। তাহলে ওদের আপনি পাকিস্তান থেকে তুলে আনুন।

উল্লেখ্য, শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সেদেশের প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে অপহরণ করে এনেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ‘ট্রুথ সোশ্যাল’ মিডিয়ায় ভেনেজুয়েলায় “বড় মাপের হামলা”র কথা নিশ্চিত করে একটি পোস্ট করেছিলেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন যে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে বন্দি করা হয়েছে এবং তাদের দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

মাদুরোকে বর্তমানে রাখা হয়েছে নিউইয়র্কের একটি বন্দি শিবিরে। ট্রাম্প একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে মাদুরোকে ‘ইউএসএস ইও জিমা’ (USS Iwo Jima) যুদ্ধজাহাজে চোখ বাঁধা অবস্থায় দেখা যাচ্ছিল। ছবিটিতে যাকে মাদুরোর মতো দেখতে লাগছে, তার চোখে মাস্ক ও কানে হেডফোন ছিল এবং পরনে ছিল একটি ধূসর রঙের ট্র্যাকসুট।

মাদুরো আমেরিকার হেফাজতে থাকা অবস্থায় ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “যতক্ষণ না আমরা একটি নিরাপদ, সঠিক এবং সুবিবেচনাপ্রসূত ক্ষমতার হস্তান্তর নিশ্চিত করতে পারছি, ততক্ষণ আমরাই দেশটি (ভেনেজুয়েলা) পরিচালনা করব।””ভেনেজুয়েলার সাধারণ মানুষের স্বার্থের কথা ভাবেন না—এমন অন্য কেউ দেশটির দায়িত্ব নিক, সেই ঝুঁকি আমরা নিতে পারি না।”

(Feed Source: zeenews.com)