
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশেষ এক প্রকল্পের অধীনে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ৪৬৭১৫ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। এমনই একটি মেসেজ ছড়িয়ে পড়ছে হোয়াটঅ্যাপে। বলা হচ্ছে গরিব মানুষদের আর্থিক সহায়তার জন্য ওই টাকা দেওয়া হচ্ছে। আর ওই মেসেজের ফাঁদে পা দিলেই বিপদ। এনিয়ে জনগনকে সতর্ক করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
মোদী সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল দেশের প্রত্যেকটি মানুষের ব্যাংক অ্য়াকাউন্টে ঢুকবে ১৫ লাখ টাকা। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে এনে তা দেশের মানুষদের মধ্য়ে বিলিয়ে দেওয়া হবে। অনেকেই ভেবেছিলেন ১৫ লাখ না হোক কিছু টাকা অন্তত পাওয়া যাবে। কোথায় কী! কিছুই হাতে আসেনি সাধারণ মানুষের। এখন অনেকটা সেরকমই সাধারণ মানুষকে লোভ দেখাচ্ছে প্রতারকরা।
হোওয়াটস অ্যাপে পাঠানো ওই মেসেজে বলা হচ্ছে, দেশের প্রতিটি গরিব মানুষের ব্যাংক অ্য়াকাউন্টে ৪৬৭১৫ টাকা জমা দিচ্ছে অর্থ মন্ত্রক। কারণ সরকার চায় দেশের গরিব মানুষের দুর্দশা কিছুটা লাঘব হোক। এমন লোভনীয় মেসেজ দেখে অনেকেই সেই মেসেজ অন্যকে পাঠাচ্ছেন।
Just click on the link & share your personal info to get ₹46,715 from the Govt
Sounds too good to be true? Think again!
A #WhatsApp message claims that the Ministry of Finance is offering financial aid of ₹46,715 to the poor. #PIBFactCheck
This is a SCAM!
… pic.twitter.com/FcmmBU56LS— PIB Fact Check (@PIBFactCheck) January 5, 2026
প্রেস ইনফরমেশন ব্য়ুরো বলছে, কেন্দ্রের তরফে বলা হচ্ছে এরকম কোনও দাবি একেবারেই মিথ্যে। অর্থমন্ত্রকের দাবি এরকম কোনও প্রকল্প নেই। এরকম কোনও টাকা দেওয়া হচ্ছে না।
ওই মেসেজের আরও একটি বিপজ্জনক দিক হল মেসেজের সঙ্গে একটি লিঙ্ক থাকছে। সেখানে লেখা ‘Register and Support’। ওই লিঙ্কে ক্লিক করলেই বিপদ। কারণ ওই টাকা পেতে গেলে ওই লিঙ্কে গিয়ে নিজের নাম রেজিস্টার করাতে হবে। সেখানেই রয়েছে ফাঁদ।
কেন্দ্রের তরফে বলা হচ্ছে এই ধরনের কোনও মেসেজে বিশ্বাস না করতে। কারণ এরকম কোনও প্রকল্পের কোনও অস্তিতই নেই। যে কোনও এরকম স্কিমের ব্যাপারে ঠিক তথ্য পেতে সরকারি ওয়েবসাইটে খোঁজ নিতে হবে। কোনওভাবেই ওই ধরনের কোনও প্রকল্পের ফাঁদে পড়বেন না। কোনওভাবে নিজের ব্যাংক ডিটেইল দেবেন না। এরকম কোনও মেসেজ এসে সাইবার সেলে খবর দিন।
পিআইবি তার ফ্যাক্ট চেকে বলছে, খোঁজ নিয়ে দেখা গিয়েছে এরকম কোনও টাকা দেওয়ার প্রকল্পের কথা একেবারেই ভুয়ো। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এমন কোনও প্রকল্প ঘোষণাই করেনি। এর ফাঁদে পড়বেন না। এরকম কোনও মেসেজ ফরওয়ার্ড করবেন না।
(Feed Source: zeenews.com)
