Donald Trump on Venezuela Oil: দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল ট্রাম্পের মোটিভ! আমেরিকাকে ৩-৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা, বিক্রির টাকা সবটা নিয়ন্ত্রণ করবেন ট্রাম্প

Donald Trump on Venezuela Oil: দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল ট্রাম্পের মোটিভ! আমেরিকাকে ৩-৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা, বিক্রির টাকা সবটা নিয়ন্ত্রণ করবেন ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘‘এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে এবং সেই টাকা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আমার দ্বারা নিয়ন্ত্রিত হবে৷ যাতে এতে ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের উপকারে ব্যবহৃত হয়৷’’

ওয়াশিংটন: জানত সবাই৷ এবার তা পরিষ্কার হচ্ছে আন্তর্জাতিক মহলের কাছে৷ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তাঁর দেশেরই রাজধানী থেকে তুলে এনে নিজের ক্ষমতা প্রদর্শন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করলেন, ভেনেজুয়েলার অন্তর্বতিকালীন সরকার তাঁকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের ‘স্যাংশনড’ তেল সরবরাহ করবে৷ বাজারমূল্যেই নাকি ভেনেজুয়েলার কাছ থেকে সেই তেল কিনবে আমেরিকা৷ ভেনেজুয়েলা থেকে তেল সরাসরি আমেরিকায় পাঠানো হবে৷ এখানেই শেষ নয়, সেই তেলের বিক্রয় পর্বও নিয়ন্ত্রণ করবে ট্রাম্প প্রশাসন৷ তা থেকে যা লাভ হবে তাতে ভেনেজুয়েলা এবং আমেরিকা দুই দেশই উপকৃত হবে বলে এদিনের পোস্টে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷