টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা নিউজিল্যান্ডের, নেতৃত্বে স্য়ান্টনার, নেই উইলিয়ামসন

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা নিউজিল্যান্ডের, নেতৃত্বে স্য়ান্টনার, নেই উইলিয়ামসন

ওয়েলিংটন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট (New Zealand Cricket)। দলের নেতৃত্বে ৩৩ বছরের তারকা অলরাউন্ডার মিচেল স্য়ান্টনার। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাঁহাতি অলরাউন্ডার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে কিউয়ি দলের অবিচ্ছেদ্য অংশ। এখনও পর্যন্ত ১২২ টি-টোয়েন্টিতে ১৩০ উইকেট ঝুলিতে পুরেছেন স্যান্টনার। ২২.৮৯ গড়ে বোলিং করেছেন। চারবার ইনিংসে চার উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন স্যান্টনার। ব্যাট হাতেও লোয়ার অর্ডারে কার্যকরী ভূমিকা নিয়ে থাকেন তিনি। এখনও পর্যন্ত এই ফর্ম্য়াটে ৮৪৮ রান করেছেন। তবে সুযোগ হয়নি কেন উইলিয়ামসনের। দীর্ঘদিন ধরেই কিউয়ি স্কোয়াডে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলেন না ডানহাতি এই ব্যাটার।

অভিজ্ঞ পেসার লকি ফার্গুসন ও ম্যাট হেনরি দুজনেই টুর্নামেন্টের শুরুর দিকে কয়েকটি ম্য়াচে হয়ত খেলতে পারবেন না। কিন্তু দুজনেই আছেন মূল স্কোয়াডে। জানা গিয়েছেন দুই পেসারই সেই সময় হয়ত বাবা হতে পারেন। তাঁদের সঙ্গীনীরা সন্তানসম্ভবা। তাই সেই মুহূর্তটা শুরুতে হয়ত ম্যাচ খেলতে পারবেন না লকি ও ম্যাট।

গত জুলাইয়ে কিউয়িদের হয়ে শেষবার খেলা অ্য়াডাম মিলনে ও অভিজ্ঞ অলরাউন্ডার জিমি নিশাম দুজনেই স্কোয়াডে রয়েছেন। প্রথমবার বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন জেকব ডাফি।

বিশ্বকাপের দলে গিল নেই কেন? কী বললেন ভাজ্জি?

কিন্তু এরই মাঝে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলে গিলকে না দেখে অনেকেই অবাক হয়েছেন। মাস দুয়েক আগেই টি টোয়েন্টি ফর্ম্যাটে হওয়া এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন গিল। কিন্তু একেবারেই ব্যাট হাতে এই ফর্ম্যাটে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি গিল। গত ১৫ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২৯১ রান। নেই কোনও অর্ধশতরানের ইনিংসও। যার কারণে টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। এতে অবশ্য কোনও চিন্তার কারণ দেখছেন না হরভজন সিংহ। বিশ্বজয়ী প্রাক্তন স্পিনার বলছেন, “আমার শুধু মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে শুভমনের না থাকাটা পুরোটাই কম্বিনেশনের জন্য। ও দারুণভাবেই কামব্যাক করবে। সেই যোগ্যতা ওর মধ্যে রয়েছে। তার জন্যই ওয়ান ও টেস্ট ফর্ম্যাটে গিল ক্যাপ্টেন দেশের। আমি নিশ্চিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে গিল রান পাবে আর ভারতও সিরিজ জিতবে।”

(Feed Source: abplive.com)