
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন কী হবে এই ২০২৬ সালে? অনেকদিন থেকেই অনেক কিছু ঘটছে। খবরের তো আর শেষ নেই। অন্ত নেই বদলেরও। তবে, এর মধ্যে অন্যতম বড় খবর, কর্মক্ষেত্র থেকে অবসরগ্রহণের বয়সের ঊর্ধ্বসীমায় (Retirement Age 2026) বদলের প্রসঙ্গ। সত্যই কি এতে কোনও বদল আসছে? অবসর গ্রহণের বয়সের ঊর্ধ্বসীমা কি বাড়ছে (Retirement Age Increase 2026)? এই বদল কি শুধু সরকারি ক্ষেত্রেই, নাকি বেসরকারি বা ব্যাংকিং সেক্টরেও? কর্মক্ষমতা, শারীরিক ও মানসিক সুস্থতা এবং আর্থিক নিরাপত্তার সুসম্বদ্ধ একটা সম্পর্কই এই ধরনের সীমা নির্ধারণের মূল ভিত্তি বা মাপকাঠি হিসেবে বরাবর বিবেচিত হয়ে এসেছে। সেই সব বিচার করে এ বিষয়ে নতুন কিছু সিদ্ধান্ত কি নিতে চলেছে দেশের সরকার (Age of Retirement in India)?
কর্মজগতে নতুন নীতি?
২০২৬ সাল পড়ার সঙ্গে সঙ্গেই কর্মক্ষেত্র থেকে অবসরগ্রহণ সংক্রান্ত আলোচনা নতুন মাত্রা পাচ্ছে। অবসর মানেই এখন আর নির্দিষ্ট কোনো বয়সে এসে থমকে যাওয়া নয়; বরং কাজ, সুস্বাস্থ্য এবং আর্থিক নিরাপত্তার সূক্ষ্ম ও গভীর মেলবন্ধনের নামই অবসর। কর্মজীবন শেষে একটি সম্মানজনক এবং সন্তোষজনক অবসরজীবনের চাবিকাঠি হল তা নিয়ে আগাম পরিকল্পনা, যার সঙ্গে জড়িত থাকে ব্যক্তিগত নানা পরিকল্পনা।
বর্তমান প্রেক্ষাপট
না, এ বিষয়ে বড় কোনও বদল এখনও আসেনি। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অধিকাংশ রাষ্ট্রায়ত্ত সংস্থার (PSU) ক্ষেত্রে অবসরের নির্ধারিত বয়স এখনও ৬০ বছরই রয়েছে। সকলে মনে করেন, এই স্থিতিশীলতা দেশের কর্মীদের একটি বড় অংশের জন্য খুবই জরুরি। এর ফলে তাঁরা তাঁদের জীবন নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে পারেন।
বয়সের সীমারেখা নির্ধারণ
অনেক প্রতিষ্ঠান ৫৮ থেকে ৬০ বছরের মধ্যে অবসর নির্ধারণ করে। অনেক সময়ই কাজের ক্ষেত্রে বেশি নমনীয়তা আনতে এরকম একটি বয়সের সীমারেখা নির্ধারণ করা হয়ে থাকে। তবে ব্যতিক্রমও আছে– অভিজ্ঞতার গুরুত্ব অনুধাবন করে স্বাস্থ্য পরিষেবা, বৈজ্ঞানিক গবেষণা বা শিক্ষার মতো ক্ষেত্রগুলিতে অবসরের মেয়াদবৃদ্ধি করা হয়েছে, যেখানে ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করা চলে। বিচারকদের মতো সাংবিধানিক পদগুলির ক্ষেত্রেও কাজের মেয়াদের একটা স্পষ্ট সংজ্ঞা রয়েছে।
তাহলে বিষয়টা সংক্ষেপে এরকম:
কেন্দ্রীয় সরকার ও PSU বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং
সাধারণত ৬০ বছর (এখনও অপরিবর্তিত)।
বেসরকারি
৫৮ থেকে ৬০ বছর (পেশা ও দক্ষতাভেদে পরিবর্তনশীল)।
স্পেশালাইজড বা বিশেষায়িত ক্ষেত্র
৬৫ বছর পর্যন্ত কাজ করার সুযোগ (শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা)।
এই কাঠামোয় তেমন বদল কিছু আপাতত নেই। ২০২৬-এ এই স্থিতিশীলতাকে সরকারিভাবে বদলে দেওয়ার কোনও খবরও মেলেনি। অবসর গ্রহণের বয়সবৃদ্ধিরও কোনো নিশ্চিত ঘোষণা নেই। যদিও, এ নিয়ে একটা আলোচনা কিন্তু আশ্চর্য ভাবে ঘোরাঘুরি করছে।
অতএব…
কেন্দ্রীয় সরকারি অসামরিক কর্মচারী
৬০ বছর
সরকারিভাবে এর কোনো পরিবর্তনের ঘোষণা করা হয়নি। এটি কেন্দ্রীয় সরকারি নিয়ম (Central Service Rules) দ্বারা পরিচালিত।
রাজ্য সরকারি কর্মচারী
রাজ্যভেদে ভিন্ন (সাধারণত ৫৮-৬২ বছরের মধ্যে)
নীতিগুলি নির্দিষ্ট রাজ্যের উপর নির্ভরশীল। যেমন, অন্ধ্রপ্রদেশে অবসর ৬২ বছরে, যেখানে অন্য অনেক রাজ্য ৬০ বছরের নিয়ম অনুসরণ করে।
রাষ্ট্রায়ত্ত সংস্থা (PSUs)
সাধারণত ৬০ বছর
কেননা, অধিকাংশ রাষ্ট্রায়ত্ত সংস্থা কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই চলে।
(Feed Source: zeenews.com)
