
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোনা ও রুপোর দাম ১ শতাংশের বেশি বেড়েছে (rates of gold silver surged by over 1 per cent)। আর এরই সঙ্গে মঙ্গলবার সোনারুপোর দাম নতুন রেকর্ড করল। মার্কিন-ভেনেজুয়ালা টেনশনের আবহে (US-Venezuela tensions) এই মূল্যবৃদ্ধি বলে মনে করছেন সকলে। এটাই কি সোনা-রুপোর এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি (all‑time high)?
১.২ শতাংশ বৃদ্ধি
নতুন বছর আর কয়েকদিন পরেই। আর ক্রিসমাসের আবহে তো আমরা ঢুকেই পড়েছি। এই সময়েই সোনা-রুপোর দাম একলাফে বাড়ল ১.২ শতাংশ! যেটাকে বিশেষজ্ঞেরা সর্বোচ্চ মূল্যবৃদ্ধি বলে উল্লেখ করছেন। ১০ গ্রাম সোনার দাম আজ, মঙ্গলবার অবিশ্বাস্য ১ লক্ষ ৩৮ হাজার ৩৮১ টাকা (Rs 1,38,381 per 10 grams) শতাংশের হিসেবে বৃদ্ধি ১.০১ (up 1.01 per cent)!
আকাশছোঁয়া সোনার দাম
১০ গ্রাম সোনার দাম ১.৩৮ লক্ষ টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড ধাতুর মূল্যে। বিশ্ববাজারের রেশ ধরে ভারতের বাজারেও সোনার দাম এক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছল! ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩৮,৩৮১ টাকা স্পর্শ করে এক নতুন নজির সৃষ্টি করেছে। সোমবার, ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া দামের ঊর্ধ্বগতি চলছে মঙ্গলবারও। কেবল ২৪ ক্যারেট নয়, গয়না তৈরির সোনা অর্থাৎ ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেটের দামও পাল্লা দিয়ে বেড়েছে। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১,২৭,০০০ টাকার কাছাকাছি পৌঁছেছে।
অস্বাভাবিক রুপো
সোনার মতো রুপোর দামও অস্বাভাবিক বেড়েছে। সোনার পাশাপাশি রুপোর দামও আকাশছোঁয়া। প্রতি কেজি রুপোর দাম ২.১৪ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে! খুব স্বাভাবিক ভাবেই তা মধ্যবিত্তের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কেন বাড়ছে দাম?
প্রথম কথা হল আন্তর্জাতিক অস্থিরতা। আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকতে বাধ্য করেছে। ওদিকে ফেড রেট কমানোর সম্ভাবনাও একটা কারণ। মার্কিন ফেডারেল রিজার্ভ আগামী বছরে সুদের হার কমাতে পারে– এমন আশঙ্কায় বিশ্ববাজারে সোনার চাহিদা তুঙ্গে। এর উপর রয়েছে বিয়ের মরসুম। শুধু বাংলা নয়, দেশ জুড়ে চলছে বিয়ের মরসুম। এর সরাসরি প্রভাব পড়েছে সোনার দামে।
বিশেষজ্ঞ-মত
বাজার-বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে সোনার দাম খুব শীঘ্রই আরও সব মাইলস্টোন স্পর্শ করবে। ১০ গ্রাম সোনার দাম ১.৪০ লক্ষ টাকা ছুঁয়ে ফেলতে পারে। ২০২৬ সালের শুরুর দিকে এটি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
(সোনার দাম বাজারভেদে এবং জিএসটি (GST) ও মেকিং চার্জের কারণে শহরভেদে সামান্য পরিবর্তিত হতে পারে।)
(Feed Source: zeenews.com)
