Surat: ‘আমি নির্দোষ’, প্রমাণ রাখতে স্ত্রীর শেষ ভিডিয়ো মোবাইলে রেকর্ড স্বামীর! পুলিস এসে…

Surat: ‘আমি নির্দোষ’, প্রমাণ রাখতে স্ত্রীর শেষ ভিডিয়ো মোবাইলে রেকর্ড স্বামীর! পুলিস এসে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভয়ংকর কাণ্ড।  চোখের সামনে আত্মহত্যা করছেন স্ত্রী, কিন্তু তাঁকে বাঁচানোর চেষ্টা করলেন না। উলটে নিজের নির্দোষ প্রমাণ করতে সেই দৃশ্য মোবাইল রেকর্ড করে রাখলেন স্বামী! বছর একত্রিশের সেই যুবককে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে বিহারে।

পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম রঞ্জিত সাহা। পেশায় মেকানিক। তখন বিহারেই থাকতেন। ২০১৩ সালে ভালোবেসে প্রতিমাকে বিয়ে করেছিলেন রঞ্জিত। এরপর সুরাটে পালিয়ে যান স্বামী-স্ত্রী। তাঁদের ৩ সন্তানও রয়েছে। প্রথমদিকে পরিবার মেনে না নিলেও, পরে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু অশান্তি শুরু বছর খানেক আগে।

রঞ্জিত জানতে পারেন, তাঁর ছেলেরা প্রতিবেশীর গম নষ্ট করছে। এতে এতটাই ক্ষুদ্ধ হন যে, নিজের সন্তানদের স্কুলে যাওয়াও বন্ধ করে দেন বলে অভিযোগ। এই নিয়ে স্বামী-স্ত্রীর অশান্তি, তুমুল ঝগড়া। অভিযোগ, একসময়ে স্ত্রীকে গায়ে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে দিতে বলেন রঞ্জিত। স্ত্রীরও মাথা গরম। পোকা মারার জন্য বাড়িতে ডিজেল রাখাই ছিল। স্বামীর কথায় সেই ডিজেল গায়ে ঢেলে গায়ে আগুন লাগিয়ে তিনি।

এদিকে প্রতিমা যখন জ্বলছেন, তখন তাঁকে বাঁচানোর চেষ্টা করেননি রঞ্জিত। মোবাইল বের করে গোটা রেকর্ড করে রাখেন তিনি। অগ্নিদগ্ধ অবস্থায় প্রায় এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ছিলেন প্রতিমা। রীতিমতো যমে-মানুষে টানাটানি চলে। কিন্তু শেষরক্ষা হয়নি। ১১ জানুয়ারি মৃত্যু হয় প্রতিমার। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মৃতের স্বামীকে গ্রেফতার করেছে পুলিস।

প্রাথমিক তদন্তে অনুমান, রঞ্জিত হয়তো ভেবেছিলেন যদি তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে ওই ভিডিয়োটিকেই প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন। পুলিশ ইন্সপেক্টর এ.সি. গোহিল জানিয়েছেন,  রঞ্জিত বিশ্বাস করতেন যে প্রতিমার মৃত্যুর জন্য তিনি দায়ী নন এবং তাঁর ফোনে “প্রমাণ” আছে। কিন্তু ভিডিওটি উলটে তাঁর নিষ্ক্রিয়তাকেই প্রমাণ করেছে। কারণ, স্রেফ ভিডিয়োও করেননি, আত্মহত্যায় উৎসাহ দিয়েছেন।

(Feed Source: zeenews.com)