
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরে গেল। ফের এক রমজান সামনে। টানা এক মাস ধরে রোজা(উপবাস) রাখার প্রথম দিনটি নিয়ে প্রায় প্রতি বছরই বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকে। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী এবছর মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরবশাহিতে ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি বলে জানা যাচ্ছে। এমনটাই খবর দিয়েছে মধ্য়প্রাচ্যের এক নামী দৈনিক। এখন প্রশ্ন, ভারত রোজা কবে থেকে শুরু?
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট এর প্রকাশিত ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৭-১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা হওয়ার সম্ভাবনা বেশি।
মধ্যপ্রাচ্যে ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হলে ভারত বা বাংলাদেশে রোজ শুরু করে? সাধারণভাবে দেখা যায় সৌদি, আরব আমিরশাহিতে যে দিন ইদ হয় তার পর দিন ভারত বা বাংলাদেশে পালিত হয় ইদ। সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশ-সহ এশিয়ার অন্যান্য দেশে রোজা শুরুর বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর। সে ক্ষেত্রে ১৮-১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। শরিয়তের নিয়ম অনুয়ায়ী শাবান মাসের শেষ দিনে চাঁদ দেখার ভিত্তিতেই রমজান শুরুর ঘোষণা হয়।
হিজরি ক্যালেন্ডার চন্দ্রভিত্তিক। ফলে রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৬ সালের রমজান মাস শেষ হতে পারে ১৯ মার্চ। তবে চাঁদ দেখা সাপেক্ষে মাসটি ২৯ দিনের হলে ১৮ মার্চেই রমজান শেষ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সেই হিসবে মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ ঈদ-উল-ফিতর পালিত হতে পারে।
(Feed Source: zeenews.com)
