Eid 2026: শুক্রবারই সৌদিতে খুশির ইদ; ভারতে কবে? জেনে নিন ইদের চাঁদ নিয়ে একেবারে লেটেস্ট আপডেট
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবে (Saudi) বুধবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে যেহেতু আজ, বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে, সেহেতু পরদিন মানে, আগামীকাল, শুক্রবারই সৌদি আরবে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর (Eid ul Fitr 2026)। সেই রকমই অনুমান। পবিত্র রমজান মাসের (Holy Ramadan) পরে পৃথিবী জুড়ে উৎসবের মেজাজ! সেই লগ্ন সমাগত। রমজান মুসলিমদের পবিত্রতম মাস (Ramadan the holiest month)। ইদের চাঁদ কি সত্যিই আগামীকাল দেখা যাবে? ভারতে কবে ইদ?…




