টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে দল, আইসিসির সঙ্গে সংঘাতের সম্ভাবনা উড়িয়ে জানাল পিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে দল, আইসিসির সঙ্গে সংঘাতের সম্ভাবনা উড়িয়ে জানাল পিসিবি

করাচি: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) বয়কট করেছিল বাংলাদেশ (Bangladesh Cricket)। তারা আসন্ন টুর্নামেন্টে খেলবে না আর। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বলেছিল যে বাংলাদেশের সঙ্গে আইসিসি দ্বিচারিতা করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে চায়। কিন্তু বাংলাদেশের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পরের দিনই নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল পিসিবি। এমনকী এবার পিসিবির তরফ থেকে জানিয়েও দেওয়া হল যে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে কোনও সমস্যা নেই তাদের। এমনকী আগামী ২ ফেব্রুয়ারিই কলম্বোয় পা রাখতে চলেছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team), এমনও জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর নেপথ্য কিছুটা ছিল পাকিস্তানের উস্কানিও। কিন্তু আদতে যে শেষ পর্যন্ত পাকিস্তান নিজেদের দল তৈরি করে ঠিকই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, রাষ্ট্রপতি আসিফ জারদারি এবং প্রাক্তন চেয়ারম্যান রমিজ রাজা ও নাজাম শেঠির সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের পরই পাকিস্তান যে টি-টোেয়ন্টি বিশ্বকাপে অংশ নেবেই, তা নিশ্চিত করে ফেলেছেন পিসিবি প্রধান মহসিন নকভি। এর আগে এশিয়া কাপ, চ্য়াম্পিয়ন্স ট্রফি যেমন নিরপেক্ষে ভেন্যুতে হয়েছিল পাকিস্তানের ম্য়াচ। এবারও তেমনই হতে চলেছে।

এর আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ করা উচিৎ, এই যুক্তি দিয়েছিলেন প্রাক্তন ক্যাপ্টেন মহম্মদ হাফিজ। তিনি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তাদের দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাঠানো উচিৎ। এছাড়া প্রাক্তন পিসিবি চেয়ারম্য়ান খালিদ মাহমুদ ও সচিব আরিফ আব্বাসি কোনও লজিক দেখছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল না পাঠানোর।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি শেষ পর্যন্ত পাকিস্তান না খেলত, তাহলে কিন্তু তা ইতিবাচক হত বাংলাদেশের জন্যই। আবার হয়ত। শোনা যাচ্ছে পাকিস্তান যদি এই টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে সেক্ষেত্রে পরবর্তী সেরা ক্রমতালিকার দল অনুযায়ী উগান্ডা বিশ্বকাপে সুযোগ পাবে। তবে রিপোর্ট অনুযায়ী পাকিস্তান বিশ্বকাপে না খেললে তাদের পরিবর্তে বাংলাদেশ সুযোগ পেতে পারে। পাকিস্তানের জায়গায় সেই গ্রুপেই বাংলাদেশকে রাখা হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের যা দাবি ছিল, সেইসব দাবি কিন্তু মানা সম্ভবপর হয়ে যাবে। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর খেলা হচ্ছে না। কারণ পাকিস্তান তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলেছে।

(Feed Source: abplive.com)