Madhyamik Exam 2026: ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কলকাতা শহরে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ জারি করল কলকাতা পুলিশ।
প্রতীকী ছবি
কলকাতা: ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কলকাতা শহরে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ জারি করল কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার দিনগুলিতে জনসাধারণের নিরাপত্তা ও পরীক্ষার্থীদের অসুবিধা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২, ৩, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬– এই তারিখগুলিতে ভাঙড় বিভাগ বাদে কলকাতা পুলিশের আওতাধীন পুরো শহরে পণ্যবাহী যানবাহন চলাচল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন এই নিয়ন্ত্রণের বাইরে থাকবে। এলপিজি সিলিন্ডার, পেট্রোলিয়াম ও তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, দুধ, ওষুধ, শাকসবজি, ফল, মাছ ও সিএনজি বহনকারী যানবাহনগুলি সকাল ৮টা পর্যন্ত চলাচলের অনুমতি পাবে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই নির্দেশিকা পরীক্ষার দিনগুলিতে প্রচলিত অন্যান্য ট্রাফিক বিধিনিষেধের পাশাপাশি কার্যকর থাকবে।
(Feed Source: news18.com)