Dhurandhar’s Rambha Ho fever continues: নিজের আইকনিক ‘রাম্ভা হো’-এ ধমাকাদার পারফর্ম্যান্স কল্পনা আইয়ারের, ৭০-এর নায়িকার ম্যাজিকে মজল নেটদুনিয়া

Dhurandhar’s Rambha Ho fever continues: নিজের আইকনিক ‘রাম্ভা হো’-এ ধমাকাদার পারফর্ম্যান্স  কল্পনা আইয়ারের, ৭০-এর নায়িকার ম্যাজিকে মজল নেটদুনিয়া

সদ্য ভাইরাল হয়েছে প্রবীণ অভিনেত্রীর একটি ভিডিও, যেখানে ৭০-এর নায়িকা নাচলেন তাঁর আইকনিক ‘রাম্ভা হো’-এ! নস্টালজিয়ায় ভাসল ভক্তরা!

মুম্বই: একের পর এক নজির গড়ছে আদিত্য ধরের ‘ধুরন্ধর’! ‘পুষ্পা ২’ ও ‘ছাওয়া’ এমনকি আমির খানের ‘দঙ্গল’ ছবির রেকর্ডও ভেঙেছে! জনপ্রিয়তার তুঙ্গে আইকনিক রেট্রো গান ‘রাম্ভা হো’! ১৯৮১ সালের ছবি ‘আরমান’-এ এই গানে পারফর্ম করেছিলেন কল্পনা আইয়ার! বর্তমানে তাঁর চুলে পাক ধরেছে, কিন্তু ‘জলওয়া’ আজও অটুট! বলে বলে গোল মারবেন এই প্রজন্মর তরুণ তুর্কিদের! সদ্য ভাইরাল হয়েছে প্রবীণ অভিনেত্রীর একটি ভিডিও, যেখানে ৭০-এর নায়িকা নাচলেন তাঁর আইকনিক ‘রাম্ভা হো’-এ! নস্টালজিয়ায় ভাসল ভক্তরা!