Abhishek Banerjee on Union Budget 2026: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার কেন্দ্রীয় বাজেট ২০২৬-কে জনবিরোধী বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাজেট ২০২৬-কে কটাক্ষ অভিষেকের
নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার কেন্দ্রীয় বাজেট ২০২৬-কে জনবিরোধী বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের কটাক্ষ, ‘স্পষ্টতই বিজেপির বৈমাত্রেয় মনোভাব প্রকাশ পেয়েছে। আমরা গত পাঁচ বছর ধরে এই কথা বলে আসছি: এই সরকার যদি একটি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে যে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর এমজিএনআরইজিএ-র অধীনে বাংলার একজন জব-কার্ডধারীও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পেয়েছেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।’
মৈত্রেয়ী ভট্টাচার্য
(Feed Source: news18.com)