FM Sitharaman Interview: ‘আমি ওঁর কথাকে গুরুত্ব দিতে চাই, কিন্তু…,’ বাজেট নিয়ে রাহুল গান্ধির মন্তব্যের কড়া প্রতিক্রিয়া নির্মলা সীতারমণের

FM Sitharaman Interview: ‘আমি ওঁর কথাকে গুরুত্ব দিতে চাই, কিন্তু…,’ বাজেট নিয়ে রাহুল গান্ধির মন্তব্যের কড়া প্রতিক্রিয়া নির্মলা সীতারমণের

নির্মলা সীতারমণের দাবি, বিরোধীদের উচিত সরকারের সামনে উপযুক্ত তথ্য প্রমাণ সহকারে কথা বলা৷ তার মতে, ‘‘মাঝে মাঝে আপনি কোনও ভিত্তি ছাড়াই কথা বলেন, আমি কী নিয়ে প্রতিক্রিয়া জানাব? ভারতে আরও ভাল কোনও বিরোধী দল থাকা উচিত৷’’

নয়াদিল্লি: দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রতি অন্ধের মতো আচরণ করছে কেন্দ্রীয় সরকার৷গত রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের পরে এমনই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ সোমবার নেটওয়ার্ক১৮ গ্রুপ এডিটর রাহুল জোশীর সঙ্গে এক সাক্ষাৎকারে রাহুলের এই মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ বললেন, তিনি বিরোধীদের প্রতিক্রিয়া গুরুত্ব দিয়ে শুনতে চান, কিন্তু, তিনি রাহুল গান্ধির মন্তব্যের সারবত্তা নিয়ে সন্দিহান৷