ইসলাম থেকে বহিষ্কৃত উরফি জাভেদ? নামও বদলে গেল? নায়িকা বললেন…
বিতর্ক বরাবরই তাঁর সঙ্গী। আবারও খবরের শিরোনামে উরফি জাভেদ। তাঁকে ইসলাম থেকে বহিষ্কার করা হয়েছে বলে খবর সামনে এল। সেই নিয়ে নিজের অবস্থান খোলসা করলেন অভিনেত্রী তথা ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ।
উরফিকে নিয়ে সম্প্রতি চাঞ্চল্যকর দাবি করেন ইনফ্লুয়েন্সার ফয়জান আনসারি। তিনি জানান, ইসলাম থেকে বহিষ্কার করা হয়েছে উরফিকে। লাগাতার যেভাবে মুসলিম সম্প্রদায়কে অপমান করে চলেছেন উরফি, তাতেই এমন সিদ্ধান্ত।

ভিডিও বার্তায় ফয়জান বলেন, “উনি কোরান বিশ্বাস করেন না, ইসলামে বিশ্বাস করেন না। এতদিন ওঁর মুসলিম নাম ছিল, উরফি জাভেদ। কিন্তু মুসলিমদের অপমান করেছেন উনি।”
ফয়জান আরও বলেন, “আর তাই সকলে সিদ্ধান্ত নিয়েছেন, উরফি এখন থেকে আর মুসলিম নন। ওঁর নতুন নাম গীতা ভরদ্বাজ।” তিনি নিজে মৌলানা এবং সর্বভারতীয় মুসলিম সংগঠনকে চিঠি দিয়েছিলেন বলে দাবি ফয়জানের।
ফয়জানের দাবি, মুসলিমদের মধ্যে আর জায়গা হবে না উরফির। একটি চিঠিও তুলে ধরেন তিনি।
বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। সেই আবহেই সংবাদ সংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন উরফি। পাল্টা বিবৃতি জারি করেছেন তিনি।
নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে দেন উরফি। তাঁর বক্তব্য, “সব মিথ্যে। বহু আগে আমি ওই ধর্ম ছেড়ে বেরিয়ে এসেছিলাম। এখন এসব কে বানাচ্ছে?”
নাম পরিবর্তন নিয়ে উরফি জানান, এমন কিছুই ঘটেনি। কিছু মানুষ তাঁকে নিয়ে গালগল্প ছড়িয়ে যাচ্ছেন। তিনি কোনও ধর্মই মানেন না, কারণ তিনি ঈশ্বরেই বিশ্বাস করেন না।
উত্তরপ্রদেশের লখনউয়ে জন্ম উরফির। ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ সিরিয়ালে অভিনয় করেন তিনি। এর পর ‘চন্দ্র নন্দিনী’, ‘সাত ফেরো কি হেরা ফেরি’, ‘ইয়ে রিশতা ক্যায়া কহলাতে হ্যায়’, ‘মেরি দুর্গা’ সিরিয়ালেও অভিনয় করেন। রিয়্যালিটি শো ‘বিগ বস’-এও দেখা যায় তাঁকে।
তবে অভিনয়ের চেয়ে সাহসি পোশাক, নির্ভীক মন্তব্যের জন্যই জনপ্রিয় উরফি। এমনকি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা তিনি। ছোটবেলায় বাবার হাতে অত্যাচারিত হওয়া নিয়েও মুখ খুলেছেন।
(Feed Source: abplive.com)