ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রভাব, আজ দুরন্ত ছুট দেবে বাজার ! এই ৮টি স্টকে নজর রাখুন

 ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রভাব, আজ দুরন্ত ছুট দেবে বাজার ! এই ৮টি স্টকে নজর রাখুন

Stock Market Today :  ভারত-মার্কিন বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি (India US Trade Deal) সম্পন্ন হওয়ায় আজ ভারতীয় শেয়ার বাজারে বড়সড় উত্থানের সম্ভাবনা দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ৫০% শুল্ক কমে ১৮%-এ নামিয়ে আনার সিদ্ধান্তে অটোমোবাইল (Auto Stocks), আইটি (IT Stocks), ডিফেন্স (Defence Stocks) এবং ফার্মার (Pharma Stocks) মতো রফতানি-নির্ভর সেক্টরগুলি আজ বিনিয়োগকারীদের (Investment) নজরে থাকবে।

বাজারের আজকের গতিপ্রকৃতি (Trade Setup)
গ্লোবাল কিউ ও GIFT Nifty-র সংকেত অনুযায়ী, আজ নিফটি ৫০ (Nifty 50) একটি শক্তিশালী Gap-up ওপেনিং দিতে পারে। 
বাজার বিশেষজ্ঞদের মতে:

সাপোর্ট লেভেল: নিফটির জন্য ২৫,০০০ এবং ২৪,৯০০ পয়েন্ট বর্তমানে শক্তিশালী সাপোর্ট হিসেবে কাজ করবে।

টার্গেট লেভেল: যদি বাজার এই স্তরের উপরে থাকে, তবে নিফটি ২৫,২৫০ এমনকি ২৫,৩৫০ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে।

সেনসেক্স: ৮১,৫০০ এবং ৮১,২০০ পয়েন্ট সেনসেক্সের জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন।

বিশেষজ্ঞদের মতামত
চয়েস ব্রোকিংয়ের সুমিত বাগাড়িয়া ও আনন্দ রাঠির গণেশ ডংরে মনে করছেন, ভারত-আমেরিকা শুল্ক কমানোর সিদ্ধান্তের ফলে রফতানি বাণিজ্যে নতুন জোয়ার আসবে। বিশেষ করে আইটি এবং ডিফেন্স স্টকগুলোতে আজ ভালো মুভমেন্ট দেখা যেতে পারে।

স্টক (Stock) পরামর্শ এন্ট্রি প্রাইস (₹) টার্গেট (₹) স্টপ লস (₹)
Hindustan Petroleum কিনুন ৪৫৩ ৪৮৫ ৪৩৭
ITC Hotels কিনুন ১৮৫.৬৫ ১৯৯ ১৭৯
DLF কিনুন ৬২৫ ৬৪২ ৬১০
BEL কিনুন ৪৩৯ ৪৫৪ ৪৩০
LTF কিনুন ২৭৭ ২৯০ ২৭২
M&M কিনুন ৩৪৬৩ ৩৬২০ ৩৪০০
HBL Engineering কিনুন ৭৭১ ৮১৫ ৭৫৫
Tourism Finance কিনুন ৬৩.৯৯ ৭০ ৬২

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় ।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

(Feed Source: abplive.com)