একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !
Share Market Today : আমেরিকা-ইরান যুদ্ধবিরতির (Iran-US Ceasefire) খবর প্রকাশ্যে আসতেই দুরন্ত ছুট দিল বাজার (Indian Stock Market)। বুধবার দিনের শেষে প্রায় ৩০০০ পয়েন্ট ওপরে দৌড় থামাল সেনসেক্স (Sensex)। পিছিয়ে ছিল না নিফটি ৫০ (Nigty 50)। প্রায় ২৪,০০০ পয়েন্টের কাছে শেষ করেছে এই সূচক। এক কথায় ভারতের শেয়ার বাজারের ঐতিহাসিক দৌড়ের সাক্ষী থাকল মার্কেট। আজ ঠিক কী হয়েছে বাজারে এদিন প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই সূচক। বুধবার ২৯৪৬ পয়েন্ট বেড়ে প্রায় ৩.৯৬ শতাংশ উঠেছিল সেনসেক্স। দিনের শেষে ৭৭,৫৬২.৯০…










