শেয়ার বাজরে বড় ধস, সেনসেক্স কমল ৪০০ পয়েন্ট, নিফটি ২৫,৬০০-এর নীচে
Share Market Crash : সপ্তাহের শুরুতেই বড় ধস নামল বাজারে (Indian Stock Market)। সোমবারের লেনদেন শুরুতেই ইক্যুইটি বেঞ্চমার্কগুলি দুর্বল অবস্থানে চলে গেছে। বিশ্ববাজারগুলি ইতিবাচক গতি দেখালেও এই পতন দেখল ভারতের শেয়ার বাজার (Stock Market Crash)। কতটা পড়েছে বাজারবিএসই সেনসেক্স সূচকটি নেতিবাচক প্রবণতা নিয়ে প্রায় অপরিবর্তিত অবস্থায় খোলে। যদিও পড়ে দ্রুত পতন বাড়িয়ে এই সূচক ৮৩,২২৮-এ লেনদেন হতে থাকে, যা ৩৪৬ পয়েন্ট বা ০.৪২ শতাংশ কম। একইভাবে, নিফটি সূচকটি ২৫,৫৮২-তে ছিল, যা ১০১ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ কমে যায়।…




