মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২টি
Iran Israel War : মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েল-আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে (Indian Stock Market)। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম আকাশচুম্বী হওয়া এবং টাকার দামের রেকর্ড পতনে সোমবার রক্তস্নাত হল দালাল স্ট্রিট (Dalal Street)। মাত্র দুই ট্রেডিং সেশনে বিনিয়োগকারীরা হারিয়েছেন প্রায় ১২ লক্ষ কোটি টাকা, যার মধ্যে সোমবার এক দিনেই ক্ষতি হয়েছে ৯ লক্ষ কোটি টাকা। বাজারের প্রধান সূচকের চিত্র: সোমবার লেনদেন শেষে দেখা যায় বাজারের প্রতিটি সেক্টরেই ব্যাপক ধস নেমেছে: BSE…








