২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা

২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Share Market Today : এক ইরান-ইজরায়েল যুদ্ধ (US Iran War) বদলে দিল বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি। যার মারাত্মক প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে (Indian Share Market)। আজ সপ্তাহের শেষ দিনে ১৬৯০ পয়েন্ট পড়ল সেনসেক্স (Sensex)। পাশাপাশি নিফটি ৫০ (Nifty 50) নেমে এসেছে ২২৮৫০ পয়েন্টে। একদিনে বিনিয়োগকারীরা হারিয়েছেন ৮ লক্ষ কোটি টাকা।

আজ পতনের প্রধান দুই কারণ
প্রথমত, ডলারের তুলনায় টাকার রেকর্ড পতন হয়েছে আজ। টাকা এদিন ডলার তুলনায় ৯৪ টাকায় নেমে এসেছে। যার ফলস্বরূপ এই জিনিস দেখতে হয়েছে বিনিয়োগকারীদের। দ্বিতীয়ত, ইরান-আমেরিকা শান্তি আলোচনার নতুন করে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। যার ফল ভুগতে হয়েছে বাজারকে। যেকারণে এত বড় ধস নেমেছে দুই বড় সূচকে।

আজ কতটা ধস নেমেছে বাজারে
সপ্তাহ শেষের বাজার বলছে, আজ সেনসেক্স দিনের শেষে ১৬৯০ পয়েন্ট পড়েছে। ২.২৫ শতাংশ পড়ে ৭৩,৫৮৩ পয়েন্টে থেমেছে এই সূচক। পাশাপাশি নিফটি ৫০-র অবস্থা শোচনীয়। এদিন ৪৮৬ পয়েন্টে পড়েছে নিফটির এই সূচক। ২.০৯ শতাংশ পড়ে ২২,৮১৯ পয়েন্টে দৌড় থামিয়েছে নিফটি ৫০।

একদিনে উধাও ৮ লক্ষ কোটি টাকা
BSE-র তালিকাভুক্ত কোম্পানিগুলি ৪২২ লক্ষ কোট টাকা হারিয়েছে। আগের সেশনে এই সূচক হারিয়েছিল ৪৩০ কোটি টাকা। সব মিলিয়ে এদিন বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে ৮ লক্ষ কোটি টাকা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই বেশ কেয়কটা বড় সাপোর্ট ভেঙে এসেছে নিফটি। এবারের সাপোর্ট ভাঙলে ২১,০০০ পয়েন্টে নেমে আসা কেবল সময়ের অপেক্ষা।

আজ কোন শেয়ারগুলিতে বেশি পতন হয়েছে, লাফিয়েছে কারা
আজ বাজারের দিকে তাকালে দেখা যাবে, সেনসেক্সের তালিকাভুক্ত কোম্পানির মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। কোম্পানির শেয়ার ৪.৫৫ শতাংশ পড়ে গেছে। দিনের শেষে শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৩৪৮ টাকা ২৫ পয়সা। এরপরই নাম রয়েছে ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের। যার শেয়ার পড়েছে ৪.৫৪ শতাংশ। এছাড়াও বাজাজ ফিন্যান্স ৪.৩২%, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI): ৩.৮২%, ইটারনাল (Eternal): ৩.৭৬% ও এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank): ৩.২৬% কমেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

(Feed Source: abplive.com)