Boy Jumps To Death: পাব-এ মদ্যপানের পরে দশম শ্রেণির ছাত্রের ৭ তলা থেকে মরণঝাঁপ! ভয়? আতঙ্ক? বিষাদ?

Boy Jumps To Death: পাব-এ মদ্যপানের পরে দশম শ্রেণির ছাত্রের ৭ তলা থেকে মরণঝাঁপ! ভয়? আতঙ্ক? বিষাদ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্ধুদের সঙ্গে সাটার্ডে নাইট উদযাপন করতে পাবে গিয়েছিল (class 10 student gone out to pub) ক্লাস টেনের এক পড়ুয়া। তারপর বাড়িতে ফিরে ব্যালকনি থেকে সে দিল এক মরণঝাঁপ। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে (party at a brewery in Bengaluru)। পুলিস খতিয়ে দেখছে, ঠিক কী ঘটেছিল। কী কী সম্ভাব্য় বিষয় থাকতে পারে, যারে ফলে ছেলেটি বাড়ি ফিরে এরকম কাণ্ড ঘটাতে পারে! এমন কিছু কি ঘটেছিল সেই শনিসন্ধ্যায়, যাতে তাকে একরকম বাধ্য হয়ে এমন পথ বেছে নিতে হল?

মৃত্যুর আগে

বেঙ্গালুরুতে এক অত্যন্ত দুঃখজনক এই ঘটনা ঘটেছে। দশম শ্রেণির এক ছাত্র মদ খেয়ে বাড়ি ফেরার পরে সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পুলিসি তদন্তে জানা গিয়েছে, মৃত্যুর আগে ছেলেটি তার বন্ধুদের সঙ্গে একটি পাব-এ গিয়ে মদ্যপান করেছিল। কেন?

আতঙ্কে

ঘটনাটি ঘটেছে শনিবার। সম্ভবত, ওইদিন ছেলেটির স্কুলে ‘ফেয়ারওয়েল’ বা বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানশেষে সে ৭-৮ জন বন্ধুর সঙ্গে একটি পাব-এ যায়। সেখানে তারা মদ্যপান ও ধূমপান করে বলে জানা গিয়েছে। রাত ৯:৩০ নাগাদ তার বন্ধুরা তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। কিন্তু মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকলে বাবা-মায়ের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে সে হয়তো আতঙ্কিত হয়ে পড়ে।

মরণঝাঁপ

মৃত্যু সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সে বাড়িতে না ঢুকে অ্যাপার্টমেন্টের সাধারণ যাতায়াতের পথ দিয়ে ৭ম তলায় উঠে যায় এবং সেখান থেকে ঝাঁপ দেয়। নিরাপত্তারক্ষীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছেলেটির বয়স ১৫ বছর। একটি বেসরকারি স্কুলের ছাত্র ছিল সে। তার বাবা কেরালার বাসিন্দা। তাই শেষকৃত্যের জন্য মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে।

মামলা  দায়ের

ঘটনার তদন্তে নেমে পুলিস পাব কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। নাবালককে মদ ও সিগারেট পরিবেশন করার অপরাধে পাব মালিক এবং কর্মীদের বিরুদ্ধে ‘জুভেনাইল জাস্টিস অ্যাক্ট’ এবং ‘কর্ণাটক এক্সাইজ অ্যাক্ট’-এর অধীনে মামলা  দায়ের করা হয়েছে।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(Feed Source: zeenews.com)