Triple Mysterious Death Case: ২ বোনকে বিয়ে বাবার…২ স্ত্রী-৫ সন্তানকে নিয়ে একসঙ্গে একই ফ্ল্যাটে বাস…৩ কিশোরী বোনের রহস্যমৃত্যুকাণ্ডে নয়া মোড়

Triple Mysterious Death Case: ২ বোনকে বিয়ে বাবার…২ স্ত্রী-৫ সন্তানকে নিয়ে একসঙ্গে একই ফ্ল্যাটে বাস…৩ কিশোরী বোনের রহস্যমৃত্যুকাণ্ডে নয়া মোড়

Triple Mysterious Death Case:পুলিশের দাবি, পেশায় একজন ব্যবসায়ী চেতন কুমার, প্রথম বিয়ে থেকে কোনও সন্তান না হওয়ায় দ্বিতীয় বিয়ে করেন। সন্তানের আশায় তিনি তাঁর স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেন। এই দম্পতির তিন সন্তান হয়। তবে, এই সময়ের মধ্যে তাঁর প্রথম স্ত্রীরও দু’টি সন্তান হয়। চেতন কুমার, তাঁর দুই স্ত্রী এবং পাঁচ সন্তান একসঙ্গে থাকতেন।

গাজিয়াবাদের ভারত সিটি সোসাইটির এক বহুতলের ফ্ল্যাট থেকে মরণঝাঁপ তিন বোনের

গাজিয়াবাদ : তিন নাবালিকা বোন একসঙ্গে আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য বুধবার সকাল থেকেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বুধবার কাকভোরে গাজিয়াবাদের ভারত সিটি সোসাইটির এক বহুতলের নবম তলায় তাদের ফ্ল্যাট থেকে মরণঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে তিন বোন। এই ঘটনায় প্রথম থেকেই উঠে এসেছে অনলাইন কোরিয়ান লভ গেমের কথা। অভিযোগ, টাস্ক ভিত্তিক এই গেম খেলার সময় টাস্ক বা কাজ সফল ভাবে সম্পাদন করতে গিয়েই নিজেদের প্রাণ বিসর্জন দেয় তিন বোন। এ বার নতুন মোড় এই ঘটনায়। জানা গিয়েছে নিহত কিশোরীদের বাবার দু’টি বিয়ে।